সর্বশেষ

টপ অ্যান্ড টি টোয়েন্টি টুর্নামেন্ট থেকে বাংলাদেশ এ দলের বিদায়

  • 1:09 am - August 22, 2025
  • পঠিত হয়েছে:১৭৬ বার
মেলবোর্ন স্টারসের বিপক্ষে ৩ উইকেটে হার সোহানদের। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২২ আগস্ট-ট্রফি জয়ের স্বপ্নে অস্ট্রেলিয়ায় পা রেখেছিল বাংলাদেশ ‘এ’ দল। সর্বশেষ আসরে রানার্সআপ হওয়ায় এবার যাওয়ার আগে শিরোপা জয়ের কথাই জানিয়েছিলেন অধিনায়ক নুরুল হাসান সোহান। এবার টপ অ্যান্ড টি-টোয়েন্টিতে রানার্সআপ হওয়া তো দূরের কথা সেমিফাইনালেই উঠতে পারেনি তারা। উল্টো গ্রুপ পর্বেই বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের। যদিও কাগজে-কলমে আনুষ্ঠানিক বিদায় হয়নি এখনো।

মেলবোর্ন স্টারস একাডেমির কাছে ৩ উইকেটের পরাজয়ে বিদায়টা নিশ্চিত হয়েছে। বাংলাদেশ ৪ পয়েন্ট নিয়ে বর্তমানে আট নম্বরে আছে। শেষ ম্যাচে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির বিপক্ষে জিতলেও সম্ভাবনা কম। কেননা বাংলাদেশের নেট রানরেট -০.৫১৩। অন্যদের অবস্থান খুবই ভালো।

ডারউইনে মেলবোর্নকে ১৫৭ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। এই রানে আটকাতে গিয়ে শুরুতেই একটা ধাক্কা দিতে হতো বাংলাদেশকে। তবে প্রতিপক্ষের ওপেনিং জুটি ৩৪ রান যোগ করে। মাঝে অবশ্য ৮১ রানে ৫ উইকেট তুলে নিয়ে ম্যাচ জয়ের স্বপ্ন দেখছিল বাংলাদেশ। কিন্তু এক প্রান্ত আগলে রেখে সোহানদের আশা শেষ করে দেন জোনাথন মারলো। পাঁচে নেমে নেমে খেলেন ৬১ রানের দুর্দান্ত ইনিংস। ১৬০.৫২ স্ট্রাইকরেটের ইনিংসটি সাজান ৩ ছক্কা ও ৪ চারে।

তবে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি মারলো। মেলবোর্নের জয় যখন ১১ রানে দূরে তখন হাসান মাহমুদের বলে আউট হন তিনি। পরে জয়ের বাকি কাজ সারেন ১৫ রানে অপরাজিত থাকা ক্রিস্টিয়ান হাউ। বাংলাদেশের হয়ে ২ করে উইকেট নেন রাকিবুল হাসান ও হাসান মাহমুদ।

এর আগে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৫৬ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন সাইফ হাসান। দেড় শর ওপর স্কোর দাঁড় করাতে অবদান রেখেছিলেন নুরুল হাসান সোহান (৩৩) ও ইয়াসির আলি (২৯)। তবে ম্যাচ হারায় তাদের কারো অবদানই বাংলাদেশের কাজে আসেনি। মেলবোর্নের হয়ে ২১ রানে সর্বোচ্চ ৩ উইকেট নেন হামিশ ম্যাকেনজি।

এই শাখার আরও খবর

লাইপজিগে ড্রোন হামলার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ বললেন লাভরভ

জার্মানির লাইপজিগ বিমানবন্দরে গত মাসে ঘটে যাওয়া কথিত ড্রোন হামলার সঙ্গে রাশিয়ার সম্পৃক্ততার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ হিসেবে অভিহিত করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রোববার…

অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে রাজধানী জাকার্তার সোয়েকার্নো-হাট্টা আন্তর্জাতিক বিমানবন্দরসহ আটটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এতে বিমানবন্দরগুলোতে প্রায় ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা পড়েছেন।…

রাশিয়ায় তুষারধসে নিহত ১১ পর্বতারোহী

রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্ডিনো-বাল্কারিয়া অঞ্চলে ভয়াবহ তুষারধসে অন্তত ১১ জন পর্বতারোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় জরুরি পরিষেবা। রোববার…

পুরনো উইকিতে হাজারো এআই এজেন্টের গোপন যোগাযোগ

জার্মানির প্রায় ২৫ বছরের পুরনো একটি প্রোগ্রামিং উইকি হঠাৎ করেই হাজারো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের যোগাযোগকেন্দ্রে পরিণত হয়েছিল। ২০২৬ সালের মে থেকে জুনের শেষ…

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…

নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au