সর্বশেষ

মেয়াদ বাড়লো ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকারের

  • 6:11 pm - August 22, 2025
  • পঠিত হয়েছে:১৮০ বার
১ বছর মেয়াদ বাড়লো আগারকারের। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২২ আগস্ট-অজিত আগারকারের কাঁধে আরো এক বছরের জন্য নির্বাচক প্রধানের দায়িত্ব তুলে দিল বিসিসিআই। তবে তার প্যানেলের অন্য চার নির্বাচকের ভবিষ্যৎ নিয়ে শিগগিরই সিদ্ধান্ত নেবে বোর্ড।

বিসিসিআই কয়েক মাস আগেই আগরকারকে চুক্তি বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাব তিনি গ্রহণও করেছেন। ২০২৬ সালের জুন পর্যন্ত আগরকারই নির্বাচক প্রধান থাকবেন। তারপর পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেয়া হবে। তবে আগরকারকে নতুন করে চুক্তিবদ্ধ করলেও তার প্যানেলের বাকি সদস্যদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন রয়ছে।

আগরকারের সঙ্গে বর্তমান প্যানেলে রয়েছেন শিবশংকর দাস, সুব্রত মুখোপাধ্যায়, অজয় রাত্রা এবং এস শরদ। আগরকার ছাড়া বাকি চারজনের ভবিষ্যৎ নিয়ে বিসিসিআইয়ের বার্ষিক সভায় আলোচনা হবে। শোনা যাচ্ছে, সাউথ জোনের নির্বাচক শরদকে ছেঁটে ফেলা হবে। তার বদলে নতুন করে নির্বাচক নিয়োগের বিজ্ঞপ্তি দেবে বিসিসিআই। বাকি তিনজনের ভবিষ্যৎ নিয়েও আলোচনা করা হবে।

এছাড়া, ভারতীয় ক্রিকেট এই মুহূর্তে একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। কোচ গৌতম গম্ভীর, অধিনায়ক শুভমান গিল, সূর্যকুমার যাদবদের হাত ধরে নতুন প্রজন্মের সূচনা হতে চলেছে। তাই নির্বাচকপ্রধান পদেও ধারাবাহিকতাকে গুরুত্ব দেয়া হচ্ছে।

এদিকে আগারকার হাই প্রোফাইল নাম। দেশের জার্সি গায়ে ২৬টি টেস্ট, ১৯১টি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। সব ফরম্যাট মিলিয়ে তার ঝুলিতে রয়েছে ৩৪৯টি আন্তর্জাতিক উইকেট। শুধু বল হাতেই নয়, ব্যাটসম্যান হিসেবেও পেয়েছেন সাফল্য। সব ফরম্যাট মিলে করেছেন ১৮৫৫ রান।

এই শাখার আরও খবর

লাইপজিগে ড্রোন হামলার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ বললেন লাভরভ

জার্মানির লাইপজিগ বিমানবন্দরে গত মাসে ঘটে যাওয়া কথিত ড্রোন হামলার সঙ্গে রাশিয়ার সম্পৃক্ততার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ হিসেবে অভিহিত করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রোববার…

অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে রাজধানী জাকার্তার সোয়েকার্নো-হাট্টা আন্তর্জাতিক বিমানবন্দরসহ আটটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এতে বিমানবন্দরগুলোতে প্রায় ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা পড়েছেন।…

রাশিয়ায় তুষারধসে নিহত ১১ পর্বতারোহী

রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্ডিনো-বাল্কারিয়া অঞ্চলে ভয়াবহ তুষারধসে অন্তত ১১ জন পর্বতারোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় জরুরি পরিষেবা। রোববার…

পুরনো উইকিতে হাজারো এআই এজেন্টের গোপন যোগাযোগ

জার্মানির প্রায় ২৫ বছরের পুরনো একটি প্রোগ্রামিং উইকি হঠাৎ করেই হাজারো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের যোগাযোগকেন্দ্রে পরিণত হয়েছিল। ২০২৬ সালের মে থেকে জুনের শেষ…

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…

নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au