সর্বশেষ

জাতীয় দলে ফিরেছেন সোহান ও সাইফ হাসান বাদ মিরাজ

  • 5:02 am - August 23, 2025
  • পঠিত হয়েছে:১০৫ বার
সোহান ও সাইফকে নিয়ে ১৬ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা।  ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৩ আগস্ট- পাকিস্তান ও ভারতের পর এশিয়া কাপের ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন নুরুল হাসান সোহান ও সাইফ হাসান।

তিন বছর পর জাতীয় টি-টোয়েন্টি দলে ফিরলেন এই উইকেটকিপার-ব্যাটার। বর্তমানে তার নেতৃত্বে বাংলাদেশ ‘এ’ দল খেলছে অস্ট্রেলিয়ার টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ। প্রায় দুই বছর পর আবারও ডাক পেয়েছেন সাইফ হাসান। অন্যদিকে মিরাজ ছাড়াও দলে জায়গা পাননি সর্বশেষ সিরিজে খেলা ওপেনার নাঈম শেখ ও তানভির ইসলাম।

আগামী সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। মোট ১৯টি ম্যাচের মধ্যে ১১টি হবে দুবাইয়ে এবং ৮টি আবুধাবিতে। গ্রুপ ‘বি’-তে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। অন্যদিকে গ্রুপ ‘এ’-তে রয়েছে ভারত, পাকিস্তান, স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ও ওমান।

বাংলাদেশ তাদের অভিযান শুরু করবে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। বাংলাদেশের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে আবুধাবিতে। দুবাইয়ে ফাইনাল নির্ধারিত হয়েছে ২৮ সেপ্টেম্বর।

এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ, যা শুরু হবে ৩০ আগস্ট থেকে সিলেটে। সেই সিরিজেও এশিয়া কাপে ঘোষিত স্কোয়াডকেই ব্যবহার করবে বিসিবি।

বাংলাদেশের স্কোয়াড

মূল দল (১৬ জন): লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফ উদ্দিন।

স্ট্যান্ডবাই (এশিয়া কাপ): সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম ও হাসান মুরাদ

এই শাখার আরও খবর

ইরান যুদ্ধের উত্তাপ বাড়ছে, রাজনৈতিক চাপ সামলাতে যুদ্ধ শেষের পথ খুঁজছেন ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আবারও জটিল পরিস্থিতিতে পড়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ কীভাবে শেষ করবেন, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের নেতৃত্বও যুদ্ধ বন্ধ…

লাইপজিগে ড্রোন হামলার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ বললেন লাভরভ

জার্মানির লাইপজিগ বিমানবন্দরে গত মাসে ঘটে যাওয়া কথিত ড্রোন হামলার সঙ্গে রাশিয়ার সম্পৃক্ততার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ হিসেবে অভিহিত করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রোববার…

অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে রাজধানী জাকার্তার সোয়েকার্নো-হাট্টা আন্তর্জাতিক বিমানবন্দরসহ আটটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এতে বিমানবন্দরগুলোতে প্রায় ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা পড়েছেন।…

রাশিয়ায় তুষারধসে নিহত ১১ পর্বতারোহী

রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্ডিনো-বাল্কারিয়া অঞ্চলে ভয়াবহ তুষারধসে অন্তত ১১ জন পর্বতারোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় জরুরি পরিষেবা। রোববার…

পুরনো উইকিতে হাজারো এআই এজেন্টের গোপন যোগাযোগ

জার্মানির প্রায় ২৫ বছরের পুরনো একটি প্রোগ্রামিং উইকি হঠাৎ করেই হাজারো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের যোগাযোগকেন্দ্রে পরিণত হয়েছিল। ২০২৬ সালের মে থেকে জুনের শেষ…

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au