সর্বশেষ

দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৮৪ রানে হারিয়ে সিরিজ জয় দক্ষিণ আফ্রিকার

  • 5:24 am - August 23, 2025
  • পঠিত হয়েছে:১০৮ বার
লুঙ্গি এনগেডির ৫ উইকেট দখল। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৩ আগস্ট-দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিডি ইনজুরিতে থাকা কাগিসো রাবাদার শূন্যতা পূরণ করলেন দুর্দান্তভাবে। তার অসাধারণ বোলিং ফিগারে (৪২ রানে ৫ উইকেট) ভর করে অস্ট্রেলিয়াকে ৮৪ রানে হারিয়েছে প্রোটিয়ারা।

এই জয়ের ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। একই সঙ্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা পঞ্চম দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জিতল দলটি।

প্রথমে ব্যাট করতে নেমে সফরকারী দক্ষিণ আফ্রিকা শুরুতে বিপদে পড়ে। তবে টনি ডি জর্জি (৪৮) ও ম্যাথিউ ব্রিটজকে (৮৮) তৃতীয় উইকেটে ৬৭ রানের জুটি গড়ে দলকে সামলে নেন।

এরপর ব্রিটজকে ও ট্রিস্টান স্টাবস (৭৪) যোগ করেন আরও ৮৯ রান। এই দুটি জুটি প্রোটিয়াদের ভালো অবস্থায় নিয়ে যায়।

তবে শেষ দিকে বড় ধস নামে। ৪০তম ওভারের শেষে স্কোর ছিল ২৩৩/৫, সেখান থেকে ৩৫ বলে মাত্র ৩১ রান যোগ করতেই পড়ে যায় ৪ উইকেট। শেষ পর্যন্ত ৪৬তম ওভারে অলআউট হয়ে যায় দলটি, সংগ্রহ ২৭৭। অস্ট্রেলিয়ার হয়ে অ্যাডাম জাম্পা নেন ৬৩ রানে ৩ উইকেট।

২৭৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে অস্ট্রেলিয়া। ওপেনার ট্রাভিস হেড ৩য় ওভারে আউট হন। এরপর এনগিডির বলে ব্যর্থ হন মার্নাস লাবুশেন (১ রান)। অধিনায়ক মিচেল মার্শ কিছুটা লড়লেও (১৮ রান) টিকতে পারেননি।

ক্যামেরন গ্রিন (৩৫) ও জশ ইংলিস (৮৭) চতুর্থ উইকেটে ৬৭ রানের জুটি গড়ে কিছুটা আশার আলো জাগান। তবে গ্রিন আউট হতেই আবার ভেঙে পড়ে দল। একমাত্র ইংলিস লড়াই চালালেও এনগিডির ঝড়ে পরাস্ত হয় পুরো লোয়ার-অর্ডার। ১৯৩ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা – ২৭৭/১০ (ব্রিটজকে ৮৮, স্টাবস ৭৪; জাম্পা ৩/৬৩)
অস্ট্রেলিয়া – ১৯৩/১০ (ইংলিস ৮৭; এনগিডি ৫/৪২)
ফলাফল – দক্ষিণ আফ্রিকা জয়ী ৮৪ রানে

এই শাখার আরও খবর

ইরান যুদ্ধের উত্তাপ বাড়ছে, রাজনৈতিক চাপ সামলাতে যুদ্ধ শেষের পথ খুঁজছেন ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আবারও জটিল পরিস্থিতিতে পড়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ কীভাবে শেষ করবেন, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের নেতৃত্বও যুদ্ধ বন্ধ…

লাইপজিগে ড্রোন হামলার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ বললেন লাভরভ

জার্মানির লাইপজিগ বিমানবন্দরে গত মাসে ঘটে যাওয়া কথিত ড্রোন হামলার সঙ্গে রাশিয়ার সম্পৃক্ততার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ হিসেবে অভিহিত করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রোববার…

অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে রাজধানী জাকার্তার সোয়েকার্নো-হাট্টা আন্তর্জাতিক বিমানবন্দরসহ আটটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এতে বিমানবন্দরগুলোতে প্রায় ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা পড়েছেন।…

রাশিয়ায় তুষারধসে নিহত ১১ পর্বতারোহী

রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্ডিনো-বাল্কারিয়া অঞ্চলে ভয়াবহ তুষারধসে অন্তত ১১ জন পর্বতারোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় জরুরি পরিষেবা। রোববার…

পুরনো উইকিতে হাজারো এআই এজেন্টের গোপন যোগাযোগ

জার্মানির প্রায় ২৫ বছরের পুরনো একটি প্রোগ্রামিং উইকি হঠাৎ করেই হাজারো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের যোগাযোগকেন্দ্রে পরিণত হয়েছিল। ২০২৬ সালের মে থেকে জুনের শেষ…

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au