সর্বশেষ

বাংলাদেশের দ্রুততম মানবী সুমাইয়া

  • 5:30 am - August 23, 2025
  • পঠিত হয়েছে:১০২ বার
নাটকীয় লড়াই শেষে দেশের দ্রুততম মানবী সুমাইয়া। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৩ আগস্ট-জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতার মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে দেখা গেল টানটান উত্তেজনা। জাতীয় স্টেডিয়ামে শুরুর মুহূর্ত থেকে শেষ পর্যন্ত দারুণ প্রতিদ্বন্দ্বিতা করেন সুমাইয়া দেওয়ান ও অভিজ্ঞ দৌড়বিদ শিরিন আক্তার।

তবে শেষ মুহূর্তে নাটকীয়তা তৈরি হয় স্বর্ণপদক ঘিরে।
১২.১৯ সেকেন্ড টাইমিং নিয়ে প্রথম হন সুমাইয়া, আর ১২.২১ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হন নৌবাহিনীর শিরিন আক্তার।

এত কম ব্যবধানের কারণে শিরিন ফলাফল চ্যালেঞ্জ করেন। ফলে জাতীয় স্টেডিয়ামে কিছু সময় ধরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
অবশেষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর দ্বিধাহীনভাবে বিজয়ীর মুকুট উঠে যায় সুমাইয়ার মাথায়।
২০২২ সালের পর আবারও দেশের দ্রুততম মানবীর খেতাব জিতলেন সুমাইয়া।

ইভেন্ট শেষে তিনি বলেন, ‘আমি পরিশ্রম করে আবার আগের জায়গায় ফিরতে পেরেছি। ধন্যবাদ জানাই নৌবাহিনী, বিকেএসপি, কোচ ও পরিবারকে। এবার আমি আত্মবিশ্বাসী ছিলাম যে প্রথম হবো, এবং ইনশাআল্লাহ প্রথম হয়েছি। সামনে এসএ গেমসে অবশ্যই ভালো কিছু করার চেষ্টা করব।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থী সুমাইয়া আরও বলেন, আমাকে দেখে নতুনরা শিখবে। অনুশীলনে কোচ আমাকে যে নির্দেশনা দিয়েছেন তা মেনে চলেছি। আগে আমার ফিনিশিংয়ে দুর্বলতা ছিল, সেটি নিয়ে কাজ করেছি। এখন আমি বর্তমান দ্রুততম মানবী। সবাই আমার জন্য দোয়া করবেন।

দীর্ঘদিন দেশের দ্রুততম মানবীর খেতাব ধরে রাখা শিরিনকে প্রতিদ্বন্দ্বী হিসেবে ভালো চোখে দেখছেন সুমাইয়া। তার বিশ্বাস, এই প্রতিদ্বন্দ্বিতা তরুণ দৌড়বিদদের অনুপ্রাণিত করবে এবং দেশের অ্যাথলেটিকসকে আরও এগিয়ে নিয়ে যাবে।

এই শাখার আরও খবর

ইরান যুদ্ধের উত্তাপ বাড়ছে, রাজনৈতিক চাপ সামলাতে যুদ্ধ শেষের পথ খুঁজছেন ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আবারও জটিল পরিস্থিতিতে পড়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ কীভাবে শেষ করবেন, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের নেতৃত্বও যুদ্ধ বন্ধ…

লাইপজিগে ড্রোন হামলার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ বললেন লাভরভ

জার্মানির লাইপজিগ বিমানবন্দরে গত মাসে ঘটে যাওয়া কথিত ড্রোন হামলার সঙ্গে রাশিয়ার সম্পৃক্ততার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ হিসেবে অভিহিত করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রোববার…

অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে রাজধানী জাকার্তার সোয়েকার্নো-হাট্টা আন্তর্জাতিক বিমানবন্দরসহ আটটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এতে বিমানবন্দরগুলোতে প্রায় ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা পড়েছেন।…

রাশিয়ায় তুষারধসে নিহত ১১ পর্বতারোহী

রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্ডিনো-বাল্কারিয়া অঞ্চলে ভয়াবহ তুষারধসে অন্তত ১১ জন পর্বতারোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় জরুরি পরিষেবা। রোববার…

পুরনো উইকিতে হাজারো এআই এজেন্টের গোপন যোগাযোগ

জার্মানির প্রায় ২৫ বছরের পুরনো একটি প্রোগ্রামিং উইকি হঠাৎ করেই হাজারো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের যোগাযোগকেন্দ্রে পরিণত হয়েছিল। ২০২৬ সালের মে থেকে জুনের শেষ…

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au