সর্বশেষ

সাফ অনূর্ধ্ব ১৭ নারী চ্যাম্পিয়নশিপে ভারতে কাছে হেরে গেলো বাংলাদেশ

  • 5:36 am - August 23, 2025
  • পঠিত হয়েছে:১২৯ বার
ভারতের কাছে ২-০ ব্যবধানে হার বাংলাদেশের। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৩ আগস্ট-সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ভুটানকে হারিয়ে দারুণ সূচনা করলেও শক্তিশালী ভারতের বিপক্ষে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি লাল-সবুজের কিশোরীরা।

অন্যদিকে, প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয় পাওয়া ভারত দ্বিতীয় ম্যাচেও দাপটের সঙ্গে জয় নিশ্চিত করেছে।
ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে শুরু থেকেই প্রভাব বিস্তার করে খেলে ভারত।

চতুর্থ মিনিটেই আনুশকা কুমারীর শট অফসাইডের কারণে গোলবঞ্চিত হয় দলটি। এক মিনিট পর দূরপাল্লার শট অনায়াসেই রুখে দেন বাংলাদেশের গোলরক্ষক ইয়ারজান বেগম।
১০ মিনিটে ইয়ারজানের একটি ভুলে বিপদে পড়ে বাংলাদেশ। বল হাতে নিয়ে বক্সের লাইনের বাইরে পা রাখায় ফাউলের সিদ্ধান্ত দেন রেফারি।

এ সময় বাংলাদেশ দলের ডাগআউটে থাকা কোচকেও হলুদ কার্ড দেখানো হয়। ভারতের ঝুলনের ফ্রি-কিক ক্রসবার ছুঁয়ে বাইরে চলে গেলে রক্ষা পায় বাংলাদেশ। ১৪ মিনিটে অবশেষে এগিয়ে যায় ভারত। সতীর্থের ক্রস থেকে বল পেয়ে ফার পোস্ট লক্ষ্য করে নেওয়া পার্ল ফার্নান্দেজের শট ইয়ারজানের হাত ছুঁয়ে জালে জড়ায়। ১৯ মিনিটে গোলরক্ষককে অতিক্রম করে আনুশকা কুমারীর চিপ শটও লক্ষ্যে থাকেনি। ২৬ মিনিটে বাংলাদেশের হয়ে ফাতিমা আক্তারের ফ্রি-কিক ভারতের গোলরক্ষক মুন্নি ধরে ফেলেন। প্রথমার্ধে আর কোনো গোল না হলে ১-০ ব্যবধানেই বিরতিতে যায় ভারত।

দ্বিতীয়ার্ধে গোল বাড়াতে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ভারত। বাংলাদেশও সমতায় ফেরার চেষ্টায় আক্রমণ চালায়, তবে ভারতের রক্ষণভাগে গিয়ে থেমে যায় সব প্রচেষ্টা। ৭৩ মিনিটে ভারতের পার্ল ফার্নান্দেজের শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন গোলরক্ষক ইয়ারজান। তবে তিন মিনিট পর ব্যবধান বাড়ায় ভারত। আলিশা লিংদোর কর্নার থেকে উড়ে আসা বলে দুর্দান্ত ভলিতে গোল করেন বনিফিলিয়া শুল্লাই।

শেষ সময়ে দুই দলই কিছু সুযোগ পেলেও গোল হয়নি আর। নির্ধারিত সময় শেষে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। এই জয়ে টানা দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শিরোপার দৌড়ে অনেকটা এগিয়ে গেল দলটি।

এই শাখার আরও খবর

ইরান যুদ্ধের উত্তাপ বাড়ছে, রাজনৈতিক চাপ সামলাতে যুদ্ধ শেষের পথ খুঁজছেন ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আবারও জটিল পরিস্থিতিতে পড়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ কীভাবে শেষ করবেন, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের নেতৃত্বও যুদ্ধ বন্ধ…

লাইপজিগে ড্রোন হামলার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ বললেন লাভরভ

জার্মানির লাইপজিগ বিমানবন্দরে গত মাসে ঘটে যাওয়া কথিত ড্রোন হামলার সঙ্গে রাশিয়ার সম্পৃক্ততার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ হিসেবে অভিহিত করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রোববার…

অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে রাজধানী জাকার্তার সোয়েকার্নো-হাট্টা আন্তর্জাতিক বিমানবন্দরসহ আটটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এতে বিমানবন্দরগুলোতে প্রায় ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা পড়েছেন।…

রাশিয়ায় তুষারধসে নিহত ১১ পর্বতারোহী

রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্ডিনো-বাল্কারিয়া অঞ্চলে ভয়াবহ তুষারধসে অন্তত ১১ জন পর্বতারোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় জরুরি পরিষেবা। রোববার…

পুরনো উইকিতে হাজারো এআই এজেন্টের গোপন যোগাযোগ

জার্মানির প্রায় ২৫ বছরের পুরনো একটি প্রোগ্রামিং উইকি হঠাৎ করেই হাজারো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের যোগাযোগকেন্দ্রে পরিণত হয়েছিল। ২০২৬ সালের মে থেকে জুনের শেষ…

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au