বাংলাদেশ

মানুষের জীবনের ন্যূনতম নিরাপত্তা দিতে ব্যর্থ সরকার: সিপিবি

  • 7:22 am - August 23, 2025
  • পঠিত হয়েছে:১৩৮ বার
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৩ আগষ্ট- অন্তর্বর্তী সরকার মানুষের জীবনের ন্যূনতম নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।

শুক্রবার (২১ আগস্ট) রাজধানীর পুরানা পল্টনের মণি সিংহ সড়কে সিপিবি ঢাকা মহানগর দক্ষিণের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “রাস্তায় নারী-পুরুষ কীভাবে নির্বিঘ্নে হাঁটবে, তা নিশ্চিত করুন।” এবারের সম্মেলনের মূল স্লোগান ছিল “ভোটাধিকার ফিরিয়ে দাও, গণতন্ত্র প্রতিষ্ঠা করো এবং বৈষম্যহীন শোষণমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ো।”

রুহিন হোসেন প্রিন্স বলেন, “হাসিনার সময়ে যে ভয়ের রাজত্ব দেখেছি, এখন নতুন ভয়ের রাজত্ব দেখতে পাচ্ছি। অথচ সরকার সংস্কারের নামে শুধু সময়ক্ষেপণ করছে। শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ, নারী-পুরুষের নিরাপদ চলাচল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ না করলে সংস্কারের কথার কোনো মূল্য নেই।”

তিনি আরও বলেন, গণতান্ত্রিক উত্তরণ ছাড়া দেশের জন্য মঙ্গলজনক কোনো পথ নেই। নির্বাচনী পরিবেশ তৈরি করে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

অনুষ্ঠানে সিপিবির প্রেসিডিয়াম সদস্য রফিকুজ্জামান লায়েক অভিযোগ করেন, সরকারের পৃষ্ঠপোষকতায় দেশে উগ্র ডানপন্থী শক্তির উত্থান ঘটছে এবং মার্কিন স্বার্থ রক্ষায় জাতীয় স্বার্থবিরোধী চুক্তি হচ্ছে।

সিপিবির ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক জলি তালুকদার বলেন, “চব্বিশের অভ্যুত্থানে শ্রমিকদের ভূমিকা অসামান্য ছিল। কিন্তু তাদের অধিকার প্রতিষ্ঠিত হয়নি। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ব্যবসা করেছে— এবার সেই চেতনাকে বিকৃত করার চেষ্টা চলছে।”

সম্মেলনে সভাপতিত্ব করেন সিপিবি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শামসুজ্জামান। দক্ষিণের সম্পাদকমণ্ডলীর সদস্য সাইফুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য দেন আশরাফ হোসেন, ত্রিদিব সাহা প্রমুখ।

দিনব্যাপী কর্মসূচি শেষে একটি শোভাযাত্রা বের করা হয়। এ সময় কর্মীদের হাতে ছিল প্ল্যাকার্ড, তাতে লেখা “দাম কমাও, জান বাঁচাও”, “নিত্যপণ্যের দাম কমাও, বাজার সিন্ডিকেট ভাঙো”, “জুলাই হত্যাকাণ্ডের বিচার করো।”

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au