ইরান যুদ্ধে যেভাবে ব্যবহৃত হয়েছে মাস্কের এআই ‘গ্রোক’
মেলবোর্ন, ১৮ জুন- ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে মার্কিন বাহিনী ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ‘গ্রোক’ ব্যবহার করেছে বলে এক আইনি নথিতে স্বীকার করেছে যুক্তরাষ্ট্রের…
মেলবোর্ন, ২৫ আগষ্ট- রোহিঙ্গা সংকটের আট বছর পূর্তিতে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার করেছে পশ্চিমা বিশ্বের ১১টি দেশ। অস্ট্রেলিয়া, ইতালি, যুক্তরাজ্য, কানাডা, নেদারল্যান্ডস, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, ফ্রান্স, সুইজারল্যান্ড ও ফিনল্যান্ড এক যৌথ বিবৃতিতে এই প্রতিশ্রুতি জানায়।
সোমবার সকালে ঢাকায় ফ্রান্স দূতাবাস তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে বিবৃতিটি প্রকাশ করে। এতে বলা হয়, মিয়ানমার সামরিক বাহিনীর দমন-নিপীড়নের কারণে আট বছর আগে বিপুলসংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠী বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। বর্তমানে ১১ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে, নতুন করে আরও অনেকে আসছেন।
বিবৃতিতে রোহিঙ্গাদের দৃঢ়তা ও সহনশীলতার প্রশংসা করা হয় এবং বলা হয়, রাখাইন রাজ্যের বর্তমান অবনতিশীল নিরাপত্তা ও মানবিক পরিস্থিতির মধ্যেও তারা টিকে আছেন। একই সঙ্গে রোহিঙ্গাদের আশ্রয় ও মানবিক সহায়তা দিয়ে আসার জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও সাধারণ মানুষের প্রতি গভীর কৃতজ্ঞতা জানানো হয়।
রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও সম্মানের সঙ্গে মিয়ানমারে প্রত্যাবাসনের শর্ত এখনো তৈরি হয়নি উল্লেখ করে যৌথ বিবৃতিতে বলা হয়, প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে সব পক্ষের উদ্যোগ নেওয়া জরুরি। এজন্য মিয়ানমারে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা প্রয়োজন।
১১ দেশ মিয়ানমার সেনা ও সশস্ত্র গোষ্ঠীগুলোর সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানিয়ে অবিলম্বে সহিংসতা বন্ধ, আটক ব্যক্তিদের মুক্তি এবং মানবিক সহায়তা অবাধ প্রবেশের আহ্বান জানায়। পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের ঘটনায় জবাবদিহি নিশ্চিত করার প্রতিশ্রুতিও জানায়।
বিবৃতিতে আরও বলা হয়, রোহিঙ্গাদের আত্মনির্ভরশীলতা বৃদ্ধি ও ভবিষ্যৎ প্রত্যাবাসনের প্রস্তুতির জন্য দীর্ঘমেয়াদি সমাধান প্রয়োজন। কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠী যারা দীর্ঘদিন ধরে শরণার্থীদের সহায়তা করছেন, তাদের প্রতিও সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার করে দেশগুলো।
শেষে ১১ দেশ জানায়, রোহিঙ্গাদের অর্থবহ অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে, যাতে তারা বাংলাদেশে অবস্থানকালে নিরাপদ ও সম্মানজনক জীবন যাপন করতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান খুঁজে বের করতে এখনো বাংলাদেশের পাশে অটলভাবে রয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au