বাংলাদেশ

বুয়েট শিক্ষার্থীদের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা

  • 5:52 am - August 27, 2025
  • পঠিত হয়েছে:৬৫ বার
রাত গভীর হলেও শাহবাগে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। ছবিঃ ওটিএন বাংলা

মেলবোর্ন, ২৭ আগষ্ট- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা তাঁদের তিন দফা দাবির পক্ষে শাহবাগ অবরোধের পাঁচ ঘণ্টা পর কর্মসূচি প্রত্যাহার করে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ৮টার দিকে তাঁরা ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির ঘোষণা দেন।

প্রকৌশলী অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক সাকিবুল হক লিপু জানিয়েছেন, বুধবার সকাল ১০টা থেকে শাহবাগে শিক্ষার্থীরা জমায়েত শুরু করবেন। এ সময় দেশের সব প্রকৌশল ও বিজ্ঞান-প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো—
প্রথমত, ইঞ্জিনিয়ারিং ৯ম গ্রেড বা সহকারী প্রকৌশলী পদে নিয়োগের ক্ষেত্রে সবাইকে পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম বিএসসি ডিগ্রি থাকতে হবে। কোনো কোটা বা অন্য নামে সমমান পদ তৈরি করে পদোন্নতির সুযোগ দেওয়া যাবে না।
দ্বিতীয়ত, টেকনিক্যাল ১০ম গ্রেড বা উপসহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রিধারীদের জন্য উন্মুক্ত করতে হবে।
তৃতীয়ত, ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি ছাড়া কেউ প্রকৌশলী পদবি ব্যবহার করলে তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি নন-অ্যাক্রিডেটেড বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোকে আইইবি-বিএইটিই অ্যাক্রিডেশনের আওতায় আনতে হবে।

এর আগে বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে হত্যার হুমকির প্রতিবাদে শিক্ষার্থীরা শাহবাগ অবরোধ শুরু করেন। এ সময় রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং কয়েক ঘণ্টা অচলাবস্থা তৈরি হয়। পরে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নতুন কর্মসূচি ঘোষণা দেন।

এই শাখার আরও খবর

ইরান যুদ্ধে যেভাবে ব্যবহৃত হয়েছে মাস্কের এআই ‘গ্রোক’

মেলবোর্ন, ১৮ জুন- ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে মার্কিন বাহিনী ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ‘গ্রোক’ ব্যবহার করেছে বলে এক আইনি নথিতে স্বীকার করেছে যুক্তরাষ্ট্রের…

গ্রেপ্তারের ভয়ে মুসল্লিদের সিজদায় রেখে পালানো ‘ইমাম’ মানবপাচার মামলায় পুনরায় গ্রেপ্তার

মেলবোর্ন, ১৮ জুন- চাঁদপুরের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ও জনশক্তি রপ্তানি ব্যবসায়ী গোলাম আজমকে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গ্রেপ্তারের পর নামাজ আদায়ের…

কুমিল্লায় দলবদ্ধ ধর্ষণের শিকার কিশোরী, গ্রেপ্তার ২

মেলবোর্ন, ১৮ জুন- কুমিল্লার নাঙ্গলকোটে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে ১৪ বছর বয়সী এক কিশোরী। ভুক্তভোগীর মায়ের অভিযোগ পেয়ে পুলিশ জড়িতদের গ্রেপ্তার করতে অভিযানে নেমেছে। বুধবার…

নিট প্রশ্নফাঁস ঠেকাতে টেলিগ্রাম বন্ধ, আদালতে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই শুরু

মেলবোর্ন, ১৮ জুন- ভারতের জাতীয় মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট) ঘিরে প্রশ্নপত্র ফাঁস ও অনলাইন প্রতারণা রোধে টেলিগ্রামের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের…

সংখ্যালঘুদের ওপর নিপীড়নের বিচারসহ ৭ দফা দাবি পূজা উদযাপন ফ্রন্টের

মেলবোর্ন, ১৮ জুন- দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, নির্যাতন ও হত্যার ঘটনার বিচার দাবিতে ৭ দফা দাবি উত্থাপন করেছে বাংলাদেশ…

অস্ট্রেলিয়ার কাছে একদিনে দুবার হারল বাংলাদেশ

মেলবোর্ন, ১৮ জুন- অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ঐতিহাসিক সাফল্যের আনন্দ কাটতে না কাটতেই একদিনে দুই পরাজয়ের তিক্ত স্বাদ পেল বাংলাদেশ। চট্টগ্রামে পুরুষদের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au