সর্বশেষ

ফেড গভর্নর বরখাস্তে ট্রাম্পের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ, আদালতে যাচ্ছেন কুক

  • 6:40 am - August 27, 2025
  • পঠিত হয়েছে:৭৮ বার
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুক। ছবিঃ রয়টার্স

মেলবোর্ন, ২৭ আগষ্ট- ওয়াশিংটন থেকে জানা গেছে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বরখাস্তের সিদ্ধান্ত ঠেকাতে আদালতে যাচ্ছেন। তাঁর আইনজীবী অ্যাবি লোয়েল জানিয়েছেন, ট্রাম্প যে পদক্ষেপ নিয়েছেন তার কোনো আইনি বা তথ্যগত ভিত্তি নেই। তাই তাঁরা আদালতে মামলা করবেন।

ট্রাম্প সোমবার ঘোষণা দেন, কুক “ভুল তথ্য দিয়েছেন এবং আর্থিক জালিয়াতিতে জড়িত”—এমন অভিযোগে তিনি তাঁকে বরখাস্ত করবেন। কুক হচ্ছেন ফেডের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর। ট্রাম্প বলেন, দেশের অর্থনীতির জন্য সৎ ও নির্ভুল মানুষ প্রয়োজন, আর কুক সে মানদণ্ডে উত্তীর্ণ নন। তবে আদালত তাঁকে বহাল রাখলে তিনি সেই সিদ্ধান্ত মেনে নেবেন।

লিসা কুকের বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০২১ সালে দুটি আলাদা রাজ্যে বাড়ি কিনতে গেলে উভয় ক্ষেত্রেই সেটিকে প্রাইমারি রেসিডেন্স হিসেবে দেখিয়েছিলেন। সাধারণত প্রাইমারি রেসিডেন্স ঋণের সুদ কম হয়। এ অভিযোগ ওঠার পর ট্রাম্পপন্থী কর্মকর্তা উইলিয়াম পুলটে বিষয়টি মার্কিন অ্যাটর্নি জেনারেলের কাছে পাঠান। যদিও এখনো বিচার বিভাগ কোনো পদক্ষেপ নেয়নি।

ফেড জানায়, বোর্ড সদস্যরা ১৪ বছরের জন্য নিয়োগপ্রাপ্ত হন এবং সহজে তাঁদের অপসারণ সম্ভব নয়। এটা রাখা হয় যেন অর্থনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিক প্রভাবে না হয়।

বিশ্লেষকরা বলছেন, এর আগে কোনো মার্কিন প্রেসিডেন্ট ফেড গভর্নরকে এইভাবে বরখাস্তের চেষ্টা করেননি। অনেকের মতে, ট্রাম্প আগের মেয়াদের মতো এবারও ফেডকে তাঁর নিয়ন্ত্রণে নিতে চাইছেন। তিনি ইতিমধ্যেই ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলকে সরানোর হুমকি দিয়েছিলেন এবং সুদের হার ব্যাপক কমানোর জন্য চাপ দিচ্ছেন।

এই ঘটনায় বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা যায়নি। শেয়ারবাজার স্থিতিশীল থাকলেও ডলারের দর কিছুটা কমে গেছে এবং বন্ড মার্কেটে সুদের হারে ওঠানামা হয়েছে।

কুকের মেয়াদ ২০৩৮ সাল পর্যন্ত। তাঁর ভবিষ্যৎ এখন আদালতের হাতে নির্ভর করছে। আগামী ১৬–১৭ সেপ্টেম্বর ফেডের নীতি–সভা বসার আগে এই আইনি লড়াই কীভাবে এগোয়, তা নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

‘জিস্‌ম’ করার পর কেরিয়ার শেষ হয়ে যেতে পারে, বিপাশা

২০০১ সালে ‘অজনবী’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় বিপাশা বসুর। এরপর ‘রাজ’-এর মতো একাধিক সফল সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন তিনি। তবে ২০০৩…

১২ বছরের নাতনিকে ধর্ষণ, দাদার যাবজ্জীবন

লালমনিরহাটের পাটগ্রামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে প্রতিবেশী দাদা মোক্তার উদ্দিনকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা…

শেখ হাসিনার নামে কী কী সম্পদ, ধানমন্ডি ৩২-এর মালিক কে

জুলাই হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পাশাপাশি তাঁদের সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই…

আবারও চালু হতে পারে বাংলাদেশ-ভারত ট্রেন

দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ধ থাকা মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস চালুর…

ইরান যুদ্ধের উত্তাপ বাড়ছে, রাজনৈতিক চাপ সামলাতে যুদ্ধ শেষের পথ খুঁজছেন ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আবারও জটিল পরিস্থিতিতে পড়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ কীভাবে শেষ করবেন, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের নেতৃত্বও যুদ্ধ বন্ধ…

লাইপজিগে ড্রোন হামলার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ বললেন লাভরভ

জার্মানির লাইপজিগ বিমানবন্দরে গত মাসে ঘটে যাওয়া কথিত ড্রোন হামলার সঙ্গে রাশিয়ার সম্পৃক্ততার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ হিসেবে অভিহিত করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রোববার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au