বিশ্ব

ভারতের ছাড়া পানি থেকে বাঁচতে বিস্ফোরক দিয়ে বাঁধ উড়িয়ে দিল পাকিস্তান

  • 6:03 am - August 28, 2025
  • পঠিত হয়েছে:৭৪ বার
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই পানির প্রবাহ নিয়ন্ত্রণে আনতে পাকিস্তান তাদের একটি বাঁধ বিস্ফোরক দিয়ে ভেঙে দিয়েছে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৮ আগষ্ট- পাকিস্তানের পূর্বাঞ্চলজুড়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। তিনটি আন্তঃসীমান্ত নদীর পানির অস্বাভাবিক বৃদ্ধি ও উজানে ভারতের পানি ছাড়া এর প্রধান কারণ বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই পানির প্রবাহ নিয়ন্ত্রণে আনতে পাকিস্তান তাদের একটি বাঁধ বিস্ফোরক দিয়ে ভেঙে দিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ভারত উপচে পড়া বাঁধ এবং উত্তাল নদী থেকে নিচু সীমান্ত অঞ্চলে পানি ছাড়তে শুরু করেছে। এর প্রভাবে পাকিস্তানের ঘনবসতিপূর্ণ পাঞ্জাব প্রদেশজুড়ে বন্যার সতর্কতা জারি করা হয়েছে। ফ্রান্স টোয়েন্টি ফোর জানিয়েছে, চেনাব, রাভি এবং শতদ্রু নদীর আশপাশের গ্রাম থেকে মানুষ ও গবাদিপশু সরিয়ে নিতে সেনাবাহিনীও নামানো হয়েছে।
পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত অন্তত ২ লাখ ১০ হাজার মানুষ নিরাপদ স্থানে সরে গেছে। তবে পানির স্রোত ক্রমশ বাড়তে থাকায় হুমকি আরও জোরালো হচ্ছে।

বুধবার (২৭ আগস্ট) চেনাব নদীর কাদিরাবাদ বাঁধে পানির চাপ বাড়তে শুরু করলে স্থানীয় প্রশাসন বাধ্য হয়ে একটি প্রান্তিক বাঁধে ‘নিয়ন্ত্রিত বিস্ফোরণ’ ঘটায়। এ প্রসঙ্গে পাঞ্জাবের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র মাজহার হুসেন বলেন, “মূল বাঁধের কাঠামো রক্ষা করতে আমরা ডান দিকের প্রান্তিক বাঁধটি উড়িয়ে দিয়েছি। এতে পানির প্রবাহ কিছুটা নিয়ন্ত্রণে আসবে।”
এদিকে শিখ ধর্মাবলম্বীদের জন্য অন্যতম পবিত্র স্থান কর্তারপুর মন্দিরও বন্যার পানিতে তলিয়ে গেছে। গুরু নানক ১৫৩৯ সালে এখানে মৃত্যুবরণ করেছিলেন। মন্দিরে আটকে পড়া শতাধিক মানুষকে উদ্ধারের জন্য ইতোমধ্যে পাঁচটি নৌকা পাঠানো হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

পাকিস্তানি কর্তৃপক্ষ অভিযোগ করেছে, ভারত উজানের বাঁধ থেকে পানি ছেড়ে দিয়েছে, যার ফলে পাকিস্তানের নদীগুলোতে প্রবাহ ভয়াবহভাবে বেড়ে গেছে। তবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পানি ছাড়ার আগে নয়াদিল্লি কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আগাম সতর্ক করেছিল। ভারতীয় কর্মকর্তারা এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি।

পাঞ্জাব প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা প্রধান ইরফান আলী জানিয়েছেন, বন্যার ঢেউ বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত লাহোর অতিক্রম করতে পারে। এ আশঙ্কায় নগরজুড়ে সতর্কতা জারি করা হয়েছে।

উল্লেখ্য, জুনের শেষ দিক থেকে পাকিস্তানে চলমান বন্যায় ইতোমধ্যে অন্তত ৮০০ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি আরও খারাপ হলে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির সংখ্যা দ্রুত বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র : ফ্রান্স টোয়েন্টি ফোর

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au