সর্বশেষ

আর্জেন্টিনার প্রেসিডেন্টের নির্বাচনী প্রচারে হামলা, ইট-পাটকেল নিক্ষেপ

  • 8:23 am - August 29, 2025
  • পঠিত হয়েছে:৪১ বার
নির্বাচনী প্রচারের সময় আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়েছে বিক্ষুব্ধ জনতা। ছবি: এএফপি
মেলবোর্ন,২৯ আগষ্ট- আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই নির্বাচনী প্রচারের সময় জনরোষের মুখে পড়েছেন। বুধবার (২৭ আগস্ট) রাজধানী বুয়েনস আইরেস প্রদেশের লোমাস দে জামোরায় বিক্ষুব্ধ জনতা তাকে লক্ষ্য করে ইট–পাটকেল ছোড়ে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নিরাপত্তারক্ষীরা দ্রুত প্রেসিডেন্টকে সুরক্ষিত স্থানে নিয়ে যান।
স্থানীয় ও মধ্যবর্তী নির্বাচন ঘিরে প্রচারণায় অংশ নিতে প্রেসিডেন্ট মিলেই একটি খোলা ট্রাকে ছিলেন। তার সঙ্গে ছিলেন বোন ও প্রেসিডেন্টের চিফ অব স্টাফ কারিনা মিলেই। হঠাৎ ভিড়ের মধ্য থেকে কয়েকজন তাকে লক্ষ্য করে বিভিন্ন বস্তু নিক্ষেপ করে। এক পর্যায়ে একটি পাথর ট্রাকের সামনে গিয়ে পড়ে, তবে বাকি বস্তুগুলো প্রেসিডেন্টের মাথার ওপর দিয়ে চলে যায়। ট্রাকচালক দ্রুত গাড়ি ঘুরিয়ে প্রেসিডেন্টকে নিরাপদে সরিয়ে নেন।
এ সময় বিক্ষুব্ধ জনতা সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। অনেকে ‘মিলেই, গদি ছাড়’ বলে শ্লোগান দেন। বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। সংশ্লিষ্ট এলাকা বিরোধী রাজনৈতিক শক্তির ঘাঁটি হিসেবে পরিচিত।
ঘটনার পর প্রেসিডেন্টের মুখপাত্র ম্যানুয়েল আদোরনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) জানান, বিরোধী দলের সদস্যরাই প্রেসিডেন্টের গাড়িবহরে হামলা চালিয়েছে। তবে এতে কেউ আহত হয়নি।
হামলার কিছুক্ষণ পর মিলেই নিজেই বোনের সঙ্গে একটি ছবি পোস্ট করেন, যেখানে তাকে হাস্যোজ্জ্বল দেখা যায়।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ঘটনার পেছনে ক্রমবর্ধমান জনঅসন্তোষই মূল কারণ। স্থানীয় জরিপ সংস্থা সিনোপসিসের আগস্টের এক জরিপে দেখা গেছে, গত জুনের তুলনায় প্রেসিডেন্ট মিলেইয়ের নেতিবাচক ভাবমূর্তি বেড়েছে।
আগামী ৭ সেপ্টেম্বর বুয়েনস আইরেস প্রদেশে স্থানীয় নির্বাচন এবং অক্টোবর মাসে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। এই দুটি নির্বাচন মিলেইয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনে সাফল্য তার জন্য ব্যয়সংকোচনের নীতি অব্যাহত রাখা এবং বিরোধীদের প্রতিরোধ মোকাবিলায় শক্ত অবস্থান নেওয়ার সুযোগ তৈরি করবে।
সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

শিগগিরই চালু হচ্ছে বাংলাদেশ-ভারত মিতালী এক্সপ্রেস ট্রেন, চলছে চূড়ান্ত প্রস্তুতি

মেলবোর্ন, ৩ জুলাই- প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে পুনরায় আন্তদেশীয় ট্রেন চলাচল শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে পশ্চিমবঙ্গের…

এলপিজির ১২ কেজি সিলিন্ডারের দাম কমল ৩৫৭ টাকা

মেলবোর্ন, ৩ জুলাই- ভোক্তাপর্যায়ে বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম উল্লেখযোগ্যভাবে কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি…

বরেণ্য চিত্রশিল্পী আতিয়া ইসলাম আর নেই, শিল্পাঙ্গনে শোক

মেলবোর্ন, ৩ জুলাই- দেশের বরেণ্য চিত্রশিল্পী আতিয়া ইসলাম আর নেই। দীর্ঘদিন ক্যানসারে ভোগার পর বৃহস্পতিবার (২ জুলাই) বেলা ৩টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি হাসপাতালে চিকিৎসাধীন…

বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করতে বাংলাদেশের পাশে আছে চীন : রাষ্ট্রদূত

মেলবোর্ন, ৩ জুলাই- চীন যেকোনো দেশে বিদেশি হস্তক্ষেপের ঘোর বিরোধী। যেকোনো বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করতে বাংলাদেশের পাশে আছে চীন। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে…

তালা ভেঙে আ. লীগ নেতার বাড়ি থেকে স্বর্ণালংকারসহ মালামাল চুরি

মেলবোর্ন, ২ জুলাই- নাটোর শহরের কানাইখালি মহল্লায় আওয়ামী লীগের নাটোর জেলা সভাপতি সিরাজুল ইসলামের দীর্ঘদিন ধরে তালাবদ্ধ থাকা বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বাড়ির একাধিক…

চট্টগ্রামে প্রকাশ্যে গুলিতে আহত আওয়ামী লীগের কর্মী, একজন আটক

মেলবোর্ন, ৩ জুলাই- চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে এনায়েত আলী (৫৫) নামের আওয়ামী লীগের এক কর্মী গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৯ জুন) রাত প্রায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au