অস্ট্রেলিয়া

ভিক্টোরিয়ায় দুই পুলিশ হত্যা: অভিযুক্ত বন্দুকধারীর স্ত্রী ও এক কিশোর আটক

  • 4:28 pm - August 29, 2025
  • পঠিত হয়েছে:৭৮ বার
অভিযুক্ত বন্দুকধারী ডেজি ফ্রিম্যানকে ধরতে টানা অষ্টম দিন অভিযান চালাচ্ছে পুলিশ। ছবিঃ নাইন নিউজ

মেলবোর্ন, ২৯ আগষ্ট- অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের পোরেপানকা এলাকায় অভিযুক্ত বন্দুকধারী দেজি ফ্রিম্যানকে ধরতে পুলিশের অভিযান আরও জোরদার হয়েছে। ইতিমধ্যে এ অভিযানে যোগ দিয়েছেন ৪৫০এরও বেশি পুলিশ সদস্য। এর মধ্যেই ফ্রিম্যানের স্ত্রী মালি ফ্রিম্যান (৪২) ও এক ১৫ বছর বয়সী কিশোরকে আটক করেছে পুলিশ।

ভিক্টোরিয়া পুলিশের প্রধান কমিশনার মাইক বুশ জানিয়েছেন, গতকাল রাত পৌনে ৯টার দিকে মেলবোর্ন থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে পোরেপানকার একটি বাড়ি ঘিরে ফেলেন পুলিশ সদস্যরা। অন্তত ১২টি পুলিশ গাড়ি ওই এলাকায় পৌঁছায়। এরপর লাউডস্পিকারে ভেতরের সবাইকে হাত খালি রেখে বেরিয়ে আসার আহ্বান জানানো হয়।

প্রায় ১০ জন মানুষ ওই বাসা থেকে বের হয়ে আসেন। তাদের মধ্যে একজন নারী ও একটি শিশুকে পুলিশ আলাদাভাবে নিয়ে যায়। তবে কাউকেই তাৎক্ষণিক কোনো অভিযোগে অভিযুক্ত করা হয়নি। মালি ফ্রিম্যান ও কিশোরকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ড তদন্তের অংশ হিসেবেই তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ভবিষ্যতে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

প্রধান কমিশনার মাইক বুশ বলেন, “তাদের জিজ্ঞাসাবাদ সম্পূর্ণরূপে হত্যাকাণ্ড তদন্তকে কেন্দ্র করেই হয়েছে। ভবিষ্যতে অভিযোগ আনা হতে পারে আবার নাও হতে পারে।”

এর আগে পুলিশ নিশ্চিত করেছে, মঙ্গলবারের পর থেকে দেজি ফ্রিম্যানকে আর কেউ দেখেনি। ওই দিন একটি বাড়িতে তল্লাশি চালাতে গেলে তিন পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হন। তাদের মধ্যে দুইজন মারা যান এবং একজন পায়ে গুলি লেগে আহত অবস্থায় এখনো হাসপাতালে চিকিৎসাধীন। নিহতদের একজন ছিলেন ৫৯ বছর বয়সী সিনিয়র কনস্টেবল নীল থম্পসন, যিনি অবসরের মাত্র দুই সপ্তাহ আগে সহকর্মীর সঙ্গে দায়িত্ব পালন করতে গিয়ে নিহত হন। অপর নিহত কর্মকর্তা হলেন কনস্টেবল ভাদিম দে ওয়্যার্ট।

অভিযুক্ত বন্দুকধারী এখনো পলাতক থাকায় প্রায় এক হাজার মানুষের ছোট্ট এই শহরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। ছবিঃ নাইন নিউজ

পোরেপানকা এলাকায় টানা চতুর্থ দিনের মতো চলছে ব্যাপক পুলিশি অভিযান। শহরটিকে কার্যত লকডাউন করে রেখেছে পুলিশ। শত শত কর্মকর্তা ও বিশেষ বাহিনী সদস্যরা মোতায়েন আছেন। ধারণা করা হচ্ছে, ফ্রিম্যান এখনো ওই অঞ্চলে লুকিয়ে আছে।

ভিক্টোরিয়া পুলিশের আঞ্চলিক কার্যক্রমের উপকমিশনার রাসেল ব্যারেট জানিয়েছেন, “তল্লাশির এলাকা আরও বড় করা হয়েছে। তবে আমরা বিশ্বাস করি ফ্রিম্যান এখানেই আছে। খাড়া ও দুর্গম ভূখণ্ডের কারণে অভিযান প্রত্যাশার তুলনায় বেশি সময় নিচ্ছে।”

ডেজি ফ্রিম্যান, যিনি নিজেকে “সার্বভৌম নাগরিক” বলে দাবি করেন, পুলিশের কাছে আগে থেকেই পরিচিত। অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশের ভাষ্য অনুযায়ী, সার্বভৌম নাগরিকরা (SovCit) সমাজ থেকে নিজেদের আলাদা রাখতে চায় এবং কর দেওয়ার মতো সামাজিক দায়িত্ব এড়িয়ে চলে।

পুলিশ জানিয়েছে, ফ্রিম্যানের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র ছিল। তবে এখনো ওই হামলায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি।

সুত্রঃ নাইন নিউজ

এই শাখার আরও খবর

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার…

শেখ হাসিনা কি আবারও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবেন?

২৪ এর আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পূর্ণ হওয়ার দিন, গত ৫ আগস্ট ভারত থেকে দেওয়া এক বক্তব্যে তিনি ঘোষণা করেন, ডিসেম্বরেই বাংলাদেশে…

রংপুরের চার খুন: তদন্তের কেন্দ্রে এখন পুলিশ কর্মকর্তা মাবুদ ও সনাতন

রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় তদন্তের সবচেয়ে বড় প্রশ্ন এখন আর শুধু কে গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগমী ও ১২ বছরের ছেলে…

‘জিস্‌ম’ করার পর কেরিয়ার শেষ হয়ে যেতে পারে, বিপাশা

২০০১ সালে ‘অজনবী’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় বিপাশা বসুর। এরপর ‘রাজ’-এর মতো একাধিক সফল সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন তিনি। তবে ২০০৩…

১২ বছরের নাতনিকে ধর্ষণ, দাদার যাবজ্জীবন

লালমনিরহাটের পাটগ্রামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে প্রতিবেশী দাদা মোক্তার উদ্দিনকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au