পোল্যান্ড থেকে প্রত্যর্পণের পর হত্যার অভিযোগে অভিযুক্ত ২৬ বছর বয়সী যুবক
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের মিড-নর্থ কোস্ট এলাকায় একটি ক্যাবিনেটের ভেতর থেকে মরদেহ উদ্ধারের তিন বছর পর হত্যার অভিযোগে এক যুবককে অভিযুক্ত করা হয়েছে। পোল্যান্ড থেকে…
মেলবোর্ন ২৯ আগস্ট-ভারতের রাজঘিরের বিহার স্পোর্টস ইউনির্ভাসিটি হকি স্টেডিয়ামে শুরুতে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। এরপর চার গোল হজম করে লাল সবুজরা।
বাংলাদেশের গোলটি আসে দ্বিতীয় কোয়ার্টারের ১৬ মিনিটে। এরপর ঘুরে দাঁড়ায় মালয়েশিয়া। প্রথমে সমতাসূচক গোলটি করেন আশরান হামসানি। ২৪ মিনিটে গোল করেন তিনি।
এরপর ৩৬ মিনিটে আকিমুল্লাহ আনুয়ারের গোলে এগিয়ে যায় মালয়েশিয়া। তৃতীয় কোয়ার্টারে কোনো গোল হজম করেনি বাংলাদেশ। কিন্তু শেষ কোয়ার্টারে মালয়েশিয়ার গতি আর আক্রমণ ঠেকানো সম্ভব হয়নি। ৪৮ মিনিটে মুহাজির আবু রউফ এবং ৫৪ মিনিটে সাইয়েদ চোলানের গোল বাংলাদেশকে বড় ব্যবধানের হার থেকে রক্ষা করলেও শেষ পর্যন্ত ৪-১ গোলেই থামতে হয় দলটিকে।
প্রায় তিন সপ্তাহের প্রস্তুতি শেষে শেষ মুহূর্তে পাকিস্তানের পরিবর্তে এশিয়া কাপে খেলার সুযোগ পায় বাংলাদেশ। ২০২২ এশিয়া কাপে এই মালয়েশিয়ার কাছে ৮-১ গোলের বড় হারে মাঠ ছাড়তে হয়েছিল লাল সবুজ প্রতিনিধিদের।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au