বিশ্ব

ট্রাম্পের সঙ্গে বাণিজ্য টানাপোড়েনের মধ্যেই পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন মোদি

  • 5:47 pm - August 30, 2025
  • পঠিত হয়েছে:৪৫ বার
দুই দেশের শীর্ষ নেতৃত্ব ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন মোদি ও পুতিন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩০ আগষ্ট- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য টানাপোড়েনের মাঝেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রুশ প্রেসিডেন্টের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ও মুখপাত্র ইউরি উশাকভ শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন।

আগামী ৩১ আগস্ট থেকে চীনের পর্যটন শহর তিয়ানজিনে শুরু হচ্ছে রাশিয়া-চীন নেতৃত্বাধীন অর্থনৈতিক ও আন্তঃসরকার জোট শাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলন। দুই দিনব্যাপী এই সম্মেলন শেষে ১ সেপ্টেম্বর তিয়ানজিনেই অনুষ্ঠিত হবে মোদি-পুতিন বৈঠক।

শুক্রবার ক্রেমলিনে এক সংবাদ সম্মেলনে উশাকভ বলেন, “ভারতের সঙ্গে আমাদের বিশেষ কৌশলগত অংশীদারিত্ব রয়েছে। তাছাড়া আগামী ডিসেম্বরে প্রেসিডেন্ট পুতিন ভারত সফরে যাচ্ছেন। সেই সফরকে সামনে রেখে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক ইস্যুতে মোদি ও পুতিনের মধ্যে আলোচনা হবে।”

প্রসঙ্গত, সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ করেছেন। এর ফলে ভারতের ওপর মোট শুল্কের হার দাঁড়িয়েছে ৫০ শতাংশে। ওয়াশিংটনের দাবি, রাশিয়া থেকে ভারতের জ্বালানি তেল ক্রয় এবং পাকিস্তান-ভারত সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্রের ভূমিকা স্বীকৃতি না দেওয়ার কারণেই এই বাড়তি শুল্ক চাপানো হয়েছে।

নতুন শুল্ক কার্যকর হয়েছে ২৭ আগস্ট থেকে। এর আগে ট্রাম্প এক দিনে চারবার ফোন করলেও মোদি তা রিসিভ করেননি বলে এনডিটিভির খবরে উল্লেখ করা হয়েছে। এ নিয়ে নয়াদিল্লি ও ওয়াশিংটনের মধ্যে স্পষ্ট অস্বস্তি তৈরি হয়েছে। তবে এখন পর্যন্ত শুল্ক প্রত্যাহার বা আলোচনার জন্য ভারত কোনো প্রস্তাব দেয়নি।

রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েন—এই দুই ভিন্ন কূটনৈতিক প্রেক্ষাপটেই অনুষ্ঠিত হতে যাচ্ছে মোদি-পুতিন বৈঠক।

সুত্রঃ এনডিটিভি

এই শাখার আরও খবর

ইরান যুদ্ধে যেভাবে ব্যবহৃত হয়েছে মাস্কের এআই ‘গ্রোক’

মেলবোর্ন, ১৮ জুন- ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে মার্কিন বাহিনী ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ‘গ্রোক’ ব্যবহার করেছে বলে এক আইনি নথিতে স্বীকার করেছে যুক্তরাষ্ট্রের…

গ্রেপ্তারের ভয়ে মুসল্লিদের সিজদায় রেখে পালানো ‘ইমাম’ মানবপাচার মামলায় পুনরায় গ্রেপ্তার

মেলবোর্ন, ১৮ জুন- চাঁদপুরের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ও জনশক্তি রপ্তানি ব্যবসায়ী গোলাম আজমকে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গ্রেপ্তারের পর নামাজ আদায়ের…

কুমিল্লায় দলবদ্ধ ধর্ষণের শিকার কিশোরী, গ্রেপ্তার ২

মেলবোর্ন, ১৮ জুন- কুমিল্লার নাঙ্গলকোটে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে ১৪ বছর বয়সী এক কিশোরী। ভুক্তভোগীর মায়ের অভিযোগ পেয়ে পুলিশ জড়িতদের গ্রেপ্তার করতে অভিযানে নেমেছে। বুধবার…

নিট প্রশ্নফাঁস ঠেকাতে টেলিগ্রাম বন্ধ, আদালতে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই শুরু

মেলবোর্ন, ১৮ জুন- ভারতের জাতীয় মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট) ঘিরে প্রশ্নপত্র ফাঁস ও অনলাইন প্রতারণা রোধে টেলিগ্রামের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের…

সংখ্যালঘুদের ওপর নিপীড়নের বিচারসহ ৭ দফা দাবি পূজা উদযাপন ফ্রন্টের

মেলবোর্ন, ১৮ জুন- দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, নির্যাতন ও হত্যার ঘটনার বিচার দাবিতে ৭ দফা দাবি উত্থাপন করেছে বাংলাদেশ…

অস্ট্রেলিয়ার কাছে একদিনে দুবার হারল বাংলাদেশ

মেলবোর্ন, ১৮ জুন- অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ঐতিহাসিক সাফল্যের আনন্দ কাটতে না কাটতেই একদিনে দুই পরাজয়ের তিক্ত স্বাদ পেল বাংলাদেশ। চট্টগ্রামে পুরুষদের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au