হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট
ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…
মেলবোর্ন, ১ সেপ্টেম্বর- খুলনার খান জাহান আলী সেতুর (রূপসা সেতু) নিচ থেকে সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলুর (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি দৈনিক সংবাদ প্রতিদিন-এর সিনিয়র স্টাফ রিপোর্টার এবং খুলনা প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সদস্য ছিলেন।
রূপসা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল খায়ের জানান, রোববার রাত সোয়া আটটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। জাতীয় পরিচয়পত্র দেখে তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এর আগে সন্ধ্যায় স্থানীয়রা সেতুর ২ নম্বর পিলারের বেজমেন্ট এলাকায় নদীতে মরদেহটি ভাসতে দেখে খবর দেন। পরে লবণচরা ফাঁড়ির পুলিশ গিয়ে নৌ পুলিশকে অবহিত করে। নৌ পুলিশ মরদেহ উদ্ধার করলে পিবিআই ও সিআইডির সদস্যরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেন। এ সময় র্যাব, কোস্টগার্ড ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
পুলিশ জানায়, ওয়াহেদ-উজ-জামানের ডান হাত ও মুখমণ্ডলে আঘাতের চিহ্ন ছিল। তাঁর পরনে ছিল নীল রঙের গ্যাবার্ডিন প্যান্ট ও আকাশি রঙের টি-শার্ট।
মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au