বিশ্ব

এয়ার ইন্ডিয়ার বিমানের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য এড়াল বড় দুর্ঘটনা

  • 2:57 pm - September 01, 2025
  • পঠিত হয়েছে:৭৯ বার
এয়ার ইন্ডিয়ার বিমানের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়াল। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১ সেপ্টেম্বর- ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে মধ্যপ্রদেশের ইন্দোরগামী এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমানে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। রোববার (৩১ আগস্ট) দুপুরে ফ্লাইট এআই-২৯১৩ নয়াদিল্লি বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিমানের ডান পাশের ইঞ্জিনে আগুনের সতর্ক সংকেত পাওয়া যায়। এ সময় যাত্রীদের আতঙ্কিত না করে দক্ষতার সঙ্গে দ্রুত সিদ্ধান্ত নেন পাইলট। তিনি প্রোটোকল অনুযায়ী ইঞ্জিনটি বন্ধ করে দেন এবং বিমানটি নিরাপদে দিল্লি বিমানবন্দরে ফিরিয়ে আনেন।

এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়, ‘‘ককপিট ক্রু বিমানের ডান ইঞ্জিনে অগ্নিসঙ্কেত পাওয়ার সঙ্গে সঙ্গে নিয়ম মেনে ইঞ্জিন বন্ধ করা হয়। এরপর বিমানটি নিরাপদে দিল্লিতে অবতরণ করে। যাত্রীদের বিকল্প বিমানে ইন্দোর পাঠানো হয়েছে।’’

সৌভাগ্যক্রমে ঘটনাটিতে কোনো যাত্রী বা ক্রু সদস্য আহত হননি। তবে যাত্রীদের সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া। তারা আরও জানায়, ‘‘যাত্রী ও  ক্রুরা  নিরাপত্তা সর্বদা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’’

বর্তমানে বিমানের কারিগরি পরীক্ষা-নিরীক্ষা চলছে। দেশটির বেসামরিক বিমান চলাচল মহাপরিদপ্তর (ডিজিসিএ) ঘটনাটি সম্পর্কে অবহিত হয়েছে এবং ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।

এ ঘটনায় বিমানে থাকা যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছেন এবং পাইলট ও ক্রুদের দ্রুত সিদ্ধান্ত ও দক্ষতায় প্রাণ রক্ষার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন।

 

এই শাখার আরও খবর

ইরান যুদ্ধে যেভাবে ব্যবহৃত হয়েছে মাস্কের এআই ‘গ্রোক’

মেলবোর্ন, ১৮ জুন- ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে মার্কিন বাহিনী ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ‘গ্রোক’ ব্যবহার করেছে বলে এক আইনি নথিতে স্বীকার করেছে যুক্তরাষ্ট্রের…

গ্রেপ্তারের ভয়ে মুসল্লিদের সিজদায় রেখে পালানো ‘ইমাম’ মানবপাচার মামলায় পুনরায় গ্রেপ্তার

মেলবোর্ন, ১৮ জুন- চাঁদপুরের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ও জনশক্তি রপ্তানি ব্যবসায়ী গোলাম আজমকে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গ্রেপ্তারের পর নামাজ আদায়ের…

কুমিল্লায় দলবদ্ধ ধর্ষণের শিকার কিশোরী, গ্রেপ্তার ২

মেলবোর্ন, ১৮ জুন- কুমিল্লার নাঙ্গলকোটে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে ১৪ বছর বয়সী এক কিশোরী। ভুক্তভোগীর মায়ের অভিযোগ পেয়ে পুলিশ জড়িতদের গ্রেপ্তার করতে অভিযানে নেমেছে। বুধবার…

নিট প্রশ্নফাঁস ঠেকাতে টেলিগ্রাম বন্ধ, আদালতে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই শুরু

মেলবোর্ন, ১৮ জুন- ভারতের জাতীয় মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট) ঘিরে প্রশ্নপত্র ফাঁস ও অনলাইন প্রতারণা রোধে টেলিগ্রামের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের…

সংখ্যালঘুদের ওপর নিপীড়নের বিচারসহ ৭ দফা দাবি পূজা উদযাপন ফ্রন্টের

মেলবোর্ন, ১৮ জুন- দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, নির্যাতন ও হত্যার ঘটনার বিচার দাবিতে ৭ দফা দাবি উত্থাপন করেছে বাংলাদেশ…

অস্ট্রেলিয়ার কাছে একদিনে দুবার হারল বাংলাদেশ

মেলবোর্ন, ১৮ জুন- অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ঐতিহাসিক সাফল্যের আনন্দ কাটতে না কাটতেই একদিনে দুই পরাজয়ের তিক্ত স্বাদ পেল বাংলাদেশ। চট্টগ্রামে পুরুষদের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au