সর্বশেষ

ফিলিস্তিনকে স্বীকৃতি ও ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার ঘোষণা বেলজিয়ামের

  • 5:08 pm - September 02, 2025
  • পঠিত হয়েছে:৬৬ বার
বেলজিয়াম ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা, জাতিসংঘে ফিলিস্তিনকে স্বীকৃতি । ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন ২ সেপ্টেম্বর- বেলজিয়াম ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে এবং ইসরায়েলের বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। গাজায় চলমান মানবিক বিপর্যয় ও ইসরায়েলের সহিংসতার প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেয় দেশটি। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনেই এই স্বীকৃতি দেওয়া হবে।

মঙ্গলবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভো এক ঘোষণায় বলেন, বেলজিয়াম নিউইয়র্ক ঘোষণা স্বাক্ষরকারীদের সঙ্গে যুক্ত হচ্ছে। এর লক্ষ্য হলো দুই রাষ্ট্রভিত্তিক সমাধান, অর্থাৎ ইসরায়েলের পাশাপাশি একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করা। তিনি বলেন, ফিলিস্তিনে বিশেষ করে গাজায় মানবিক বিপর্যয় এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইসরায়েলের সহিংসতার প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর পাশাপাশি বেলজিয়াম ইসরায়েলের ওপর ১২টি কঠোর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। এর মধ্যে দখলকৃত অঞ্চল থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা, ইসরায়েলি কোম্পানির সঙ্গে সরকারি ক্রয়নীতি পুনর্বিবেচনা এবং হামাস নেতাদের বেলজিয়ামে ‘অবাঞ্ছিত ব্যক্তি’ ঘোষণা করার সিদ্ধান্ত রয়েছে।

এই ঘোষণার পর ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। তবে বেলজিয়ান পররাষ্ট্রমন্ত্রী জানান, ইসরায়েলি সরকার ও হামাস উভয়ের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতেই তাদের এই সিদ্ধান্ত।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ফিলিস্তিন পশ্চিম তীর ও গাজায় রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে। পূর্ব জেরুজালেমকে সেই রাষ্ট্রের রাজধানী হিসেবে চাওয়া হচ্ছে। কিন্তু যুক্তরাষ্ট্রের অবস্থান হলো, এমন রাষ্ট্র কেবল ইসরায়েল ও ফিলিস্তিনের সরাসরি আলোচনার মাধ্যমেই সম্ভব।

পশ্চিম তীর ও গাজায় ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি দীর্ঘদিনের। ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে নিজেদের ভবিষ্যৎ রাজধানী হিসেবে দাবি করে আসছে। তবে যুক্তরাষ্ট্রের অবস্থান হলো— এমন রাষ্ট্র কেবল ইসরায়েল ও ফিলিস্তিনের সরাসরি আলোচনার মাধ্যমেই সম্ভব।

প্রসঙ্গত, ২০২৪ সালে জাতিসংঘের সর্বোচ্চ আদালত রায় দিয়েছিল, ইসরায়েলের দখলদারিত্ব এবং দখলকৃত অঞ্চলে বসতি স্থাপন আন্তর্জাতিক আইন অনুযায়ী বেআইনি এবং তা দ্রুত প্রত্যাহার করতে হবে। কিন্তু ইসরায়েল এখনো এই রায় মানতে অস্বীকৃতি জানিয়ে আসছে।

সুত্রঃ রয়টার্স


এই শাখার আরও খবর

এলপিজির ১২ কেজি সিলিন্ডারের দাম কমল ৩৫৭ টাকা

মেলবোর্ন, ৩ জুলাই- ভোক্তাপর্যায়ে বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম উল্লেখযোগ্যভাবে কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি…

বরেণ্য চিত্রশিল্পী আতিয়া ইসলাম আর নেই, শিল্পাঙ্গনে শোক

মেলবোর্ন, ৩ জুলাই- দেশের বরেণ্য চিত্রশিল্পী আতিয়া ইসলাম আর নেই। দীর্ঘদিন ক্যানসারে ভোগার পর বৃহস্পতিবার (২ জুলাই) বেলা ৩টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি হাসপাতালে চিকিৎসাধীন…

বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করতে বাংলাদেশের পাশে আছে চীন : রাষ্ট্রদূত

মেলবোর্ন, ৩ জুলাই- চীন যেকোনো দেশে বিদেশি হস্তক্ষেপের ঘোর বিরোধী। যেকোনো বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করতে বাংলাদেশের পাশে আছে চীন। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে…

তালা ভেঙে আ. লীগ নেতার বাড়ি থেকে স্বর্ণালংকারসহ মালামাল চুরি

মেলবোর্ন, ২ জুলাই- নাটোর শহরের কানাইখালি মহল্লায় আওয়ামী লীগের নাটোর জেলা সভাপতি সিরাজুল ইসলামের দীর্ঘদিন ধরে তালাবদ্ধ থাকা বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বাড়ির একাধিক…

চট্টগ্রামে প্রকাশ্যে গুলিতে আহত আওয়ামী লীগের কর্মী, একজন আটক

মেলবোর্ন, ৩ জুলাই- চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে এনায়েত আলী (৫৫) নামের আওয়ামী লীগের এক কর্মী গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৯ জুন) রাত প্রায়…

মেহের আফরোজ শাওনকে পুলিশি হেফাজতে নেওয়ার দাবি জিডিপির

মেলবোর্ন, ২ জুলাই- জুলাইবিরোধী কর্মকাণ্ড বন্ধের দাবিতে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার আহ্বান জানিয়েছে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জিডিপি)। একই সঙ্গে সংগঠনটি আওয়ামী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au