প্রবাস দর্পন

নিউক্যাসেলে দুই বাংলাদেশি ছাত্র নিহতের দুর্ঘটনায় তরুণ চালকের বিরুদ্ধে মামলা

  • 7:54 pm - September 02, 2025
  • পঠিত হয়েছে:৭৯ বার
নিউক্যাসলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু। ছবিঃ নাইন নিউজ

মেলবোর্ন, ২ সেপ্টেম্বর- অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের নিউক্যাসেলে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি ছাত্র নিহত হওয়ার পর এক তরুণ চালকের বিরুদ্ধে আটটি অভিযোগ আনা হয়েছে।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে মেইফিল্ড ইস্ট এলাকার মেইটল্যান্ড রোডে ঘটনাটি ঘটে। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খায় এবং অল্প সময়ের মধ্যেই আগুন ধরে যায়।

২৪ বছর বয়সী চালক এবং পিছনের আসনে বসা ১৯ বছরের এক যাত্রীকে স্থানীয় পথচারীরা ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করেন। তারা দু’জনেই সামান্য আঘাত নিয়ে জন হান্টার হাসপাতালে ভর্তি হন।

তবে গাড়ির বাকি দুই যাত্রী, যাদের বয়স ছিল যথাক্রমে ২০ এবং ২১ বছর, দমকল ও জরুরি সেবাদানকারী দলের সহায়তায় উদ্ধার করা হলেও গুরুতর দগ্ধ হন। হাসপাতালে নেয়ার কিছুক্ষণের মধ্যেই তারা মৃত্যুবরণ করেন।

ক্র্যাশ ইনভেস্টিগেশন ইউনিটের তদন্ত শেষে পুলিশ সোমবার চালকের বিরুদ্ধে মামলা দায়ের করে। তার বিরুদ্ধে আনা অভিযোগের মধ্যে রয়েছে— বিপজ্জনক ড্রাইভিংয়ের কারণে মৃত্যু, গুরুতর শারীরিক ক্ষতি এবং অবহেলাজনিত ড্রাইভিংয়ের অভিযোগ।

পুলিশ তাকে জামিন না দিয়ে বুধবার আদালতে তোলার নির্দেশ দিয়েছে।

এবিসি নিউজের তথ্য অনুযায়ী, গাড়িতে থাকা চারজনই বাংলাদেশ থেকে আসা আন্তর্জাতিক ছাত্র এবং তারা নিউক্যাসেল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলেন।

বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ডেপুটি ভাইস-চ্যান্সেলর (অ্যাকাডেমিক) প্রফেসর বেলিন্ডা টাইনান গভীর শোক প্রকাশ করে বলেন,
“আমাদের বিশ্ববিদ্যালয় কমিউনিটি গভীরভাবে মর্মাহত। সপ্তাহান্তে আমাদের দুই শিক্ষার্থীকে হারানো একটি বড় ট্র্যাজেডি। আমরা তাদের পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানাই।”

বিশ্ববিদ্যালয় জানিয়েছে, শিক্ষার্থী এবং স্টাফদের মানসিক সহায়তার ব্যবস্থা করা হয়েছে।

সুত্রঃ এবিসি নিউজ

এই শাখার আরও খবর

তালা ভেঙে আ. লীগ নেতার বাড়ি থেকে স্বর্ণালংকারসহ মালামাল চুরি

মেলবোর্ন, ২ জুলাই- নাটোর শহরের কানাইখালি মহল্লায় আওয়ামী লীগের নাটোর জেলা সভাপতি সিরাজুল ইসলামের দীর্ঘদিন ধরে তালাবদ্ধ থাকা বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বাড়ির একাধিক…

চট্টগ্রামে প্রকাশ্যে গুলিতে আহত আওয়ামী লীগের কর্মী, একজন আটক

মেলবোর্ন, ৩ জুলাই- চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে এনায়েত আলী (৫৫) নামের আওয়ামী লীগের এক কর্মী গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৯ জুন) রাত প্রায়…

মেহের আফরোজ শাওনকে পুলিশি হেফাজতে নেওয়ার দাবি জিডিপির

মেলবোর্ন, ২ জুলাই- জুলাইবিরোধী কর্মকাণ্ড বন্ধের দাবিতে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার আহ্বান জানিয়েছে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জিডিপি)। একই সঙ্গে সংগঠনটি আওয়ামী…

কুইন্সল্যান্ডে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে উত্তেজনা, আদালত প্রাঙ্গণ থেকে এক সমর্থক আটক

মেলবোর্ন, ২ জুলাই- অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে নতুন ঘৃণাত্মক বক্তব্যবিরোধী আইনের প্রতিবাদে বিক্ষোভ চলাকালে আদালত প্রাঙ্গণের বাইরে এক ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে অভিযুক্তদের একটি…

রেকর্ডসংখ্যক আবেদনের পর ভিসা ফি বাড়াল অস্ট্রেলিয়া

মেলবোর্ন, ২ জুলাই- অস্ট্রেলিয়া সরকার বিভিন্ন ধরনের ভিসার আবেদন ফি বাড়িয়েছে। নতুন এ সিদ্ধান্তে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ওয়ার্কিং হলিডে ভিসা আবেদনকারীদের ওপর। ১ জুলাই…

ভিক্টোরিয়ায় প্রথমবারের মতো জনমত জরিপে শীর্ষে ওয়ান নেশন, পিছিয়ে লেবার ও কোয়ালিশন

মেলবোর্ন, ২ জুলাই- অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের আসন্ন নির্বাচনের আগে পরিচালিত সর্বশেষ জনমত জরিপে প্রথমবারের মতো সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে উঠে এসেছে ডানপন্থী দল ওয়ান…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au