সর্বশেষ

জিমেইলের ঝুঁকি নিয়ে তৈরি হওয়া গুজব উড়িয়ে দিল গুগল

  • 12:15 am - September 03, 2025
  • পঠিত হয়েছে:৯০ বার
‘গুজব নয়, বাস্তব তথ্য জেনে নিন’—নিরাপত্তা নিয়ে গুগলের অবস্থান । ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২ সেপ্টেম্বর- সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়েছিল, জিমেইলের ২৫০ কোটি ব্যবহারকারী বড় ধরনের নিরাপত্তা ঝুঁকিতে পড়েছেন এবং গুগল নাকি এ নিয়ে ‘জরুরি সতর্কবার্তা’ জারি করেছে। তবে এসব তথ্যকে সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে প্রযুক্তি জায়ান্ট গুগল।

এক বিবৃতিতে গুগল জানায়, জিমেইলের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী ও কার্যকর। সম্প্রতি কিছু প্রতিবেদনে যেভাবে জরুরি সতর্কবার্তার কথা বলা হয়েছে, তা একেবারেই ভুল। গুগল এ বিষয়ে কোনো নতুন সতর্কতা জারি করেনি।

ফোর্বসের প্রতিবেদন অনুসারে, গুগলের এই প্রতিক্রিয়া এসেছে কয়েকটি সংবাদ প্রকাশের পর, যেখানে দাবি করা হয়েছিল সেলসফোর্সের ক্লাউড প্ল্যাটফর্মে ফিশিং আক্রমণের ঘটনার পর গুগল নাকি সব ব্যবহারকারীর জন্য সতর্কবার্তা দিয়েছে।

তবে প্রকৃত ঘটনা হলো—গত জুন মাসেই এ ধরনের একটি নিরাপত্তা সমস্যা শনাক্ত করে গুগল। পরবর্তী আপডেটে গত ৮ আগস্ট গুগল জানায়, প্রভাবিতদের ইতিমধ্যে অবহিত করা হয়েছে।

এত দিন পর ঘটনাটি আবার আলোচনায় আসা এবং ভুলভাবে ব্যাখ্যা করে ‘সব জিমেইল ব্যবহারকারী ঝুঁকিতে’ বলা—গুগলকে বিষয়টি পরিষ্কার করতে বাধ্য করেছে।

প্রযুক্তি প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, বর্তমানে তাদের নিরাপত্তা ব্যবস্থা ৯৯.৯৯ শতাংশের বেশি ফিশিং ও ম্যালওয়্যার আক্রমণ প্রতিরোধ করতে সক্ষম। তবে ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে গুগল ‘নিরাপদ বিকল্প পাসওয়ার্ড’ ব্যবহারের পরামর্শ দিয়েছে, যেখানে পাসকি ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

সব মিলিয়ে, গুগল আশ্বস্ত করেছে—সব জিমেইল ব্যবহারকারী নিরাপদ, এবং অনলাইনে প্রচারিত ‘সতর্কবার্তার খবর’ সম্পূর্ণ গুজব।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au