সর্বশেষ

চ্যাটজিপিটির কথোপকথন আর পুরোপুরি ব্যক্তিগত নয়, নীতিমালা বদলাল ওপেনএআই

  • 12:32 am - September 03, 2025
  • পঠিত হয়েছে:১০৪ বার
চ্যাটজিপিটি । ছবিঃএএফপি

মেলবোর্ন, ২ সেপ্টেম্বর- ব্যবহারকারীদের সঙ্গে চ্যাটজিপিটির আলাপচারিতা আর পুরোপুরি ব্যক্তিগত থাকছে না। সহিংসতা বা গুরুতর হুমকির আশঙ্কা দেখা দিলে সেই তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে—সম্প্রতি এমন ঘোষণা দিয়েছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই।

প্রতিষ্ঠানটির ব্লগে জানানো হয়, চ্যাটজিপিটিতে ব্যবহারকারীদের বার্তা প্রথমে স্বয়ংক্রিয়ভাবে স্ক্যান করা হয়। সন্দেহজনক বার্তা শনাক্ত হলে তা বিশেষজ্ঞ দলের কাছে পাঠানো হবে। বিশেষজ্ঞরা যদি মনে করেন কারও প্রতি তাৎক্ষণিক সহিংসতার ঝুঁকি রয়েছে, তবে তথ্য সরাসরি পুলিশের হাতে তুলে দেওয়া হতে পারে।

নীতিমালার পরিবর্তনের পেছনে যুক্তরাষ্ট্রের কানেটিকাটের এক মর্মান্তিক ঘটনার প্রভাব রয়েছে বলে ধারণা করা হচ্ছে। সেখানে স্টেইন এরিক সোলবার্গ নামে এক ব্যক্তি মাকে হত্যার পর আত্মহত্যা করেন। জানা গেছে, তিনি চ্যাটজিপিটিকে নিজের ‘সেরা বন্ধু’ মনে করতেন এবং এর সঙ্গে নিয়মিত অস্বাভাবিক কথোপকথন চালাতেন। তাঁর আলাপচারিতায় চ্যাটজিপিটি বিভ্রম ও ষড়যন্ত্রমূলক ধারণাকে সমর্থন করার পাশাপাশি মায়ের বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগেও তাঁকে আশ্বস্ত করেছিল।

এই ঘটনা প্রকাশ্যে আসার পর ওপেনএআইয়ের নতুন নীতিমালা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। সমালোচকদের মতে, ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষার প্রতিশ্রুতি দিলেও হুমকিসংক্রান্ত তথ্য পুলিশের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত প্রতিষ্ঠানটির অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছে।

তবে ওপেনএআই বলছে, ব্যবহারকারীর ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান জানিয়ে আত্মহত্যা বা নিজেকে আঘাত করার মতো তথ্য পুলিশের কাছে হস্তান্তর করা হবে না। শুধুমাত্র অন্যের প্রতি সহিংসতার হুমকি শনাক্ত হলে তবেই ব্যবস্থা নেওয়া হবে।

সব মিলিয়ে, নতুন নীতিমালা চ্যাটজিপিটির ব্যবহারকে ঘিরে ব্যক্তিগত গোপনীয়তা বনাম জননিরাপত্তার বিতর্ককে আরও তীব্র করে তুলেছে।

সূত্র: ইএনগ্যাজেট

এই শাখার আরও খবর

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার…

শেখ হাসিনা কি আবারও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবেন?

২৪ এর আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পূর্ণ হওয়ার দিন, গত ৫ আগস্ট ভারত থেকে দেওয়া এক বক্তব্যে তিনি ঘোষণা করেন, ডিসেম্বরেই বাংলাদেশে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au