সর্বশেষ

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ১ হাজার ৪১১ ছাড়াল

  • 2:31 am - September 03, 2025
  • পঠিত হয়েছে:৮৫ বার
ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে দেশটির মানবিক পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়েছে। ছবি: এএফপি

মেলবোর্ন, ৩ সেপ্টেম্বর- আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪১১ জনে। আহত হয়েছেন আরও ৩ হাজার ১২৪ জন। ধসে গেছে অন্তত ৫ হাজার ৪০০টি বাড়িঘর।

বিশেষ করে পূর্বাঞ্চলের দুর্গম পার্বত্য গ্রামগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আফগানিস্তানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মানুষ আটকে থাকতে পারেন। দেশটিতে জাতিসংঘের সমন্বয়কারীও সতর্ক করেছেন, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।

স্থানীয় সময় রোববার মধ্যরাতে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬। উৎপত্তিস্থল ছিল মাত্র ১০ কিলোমিটার গভীরে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুনার ও নানগারহার প্রদেশ।

কুনারের দুর্যোগ ব্যবস্থাপনা প্রধান এহসানুল্লাহ এহসান জানিয়েছেন, সেখানকার চারটি গ্রাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, আমরা অনুমান করতে পারছি না, কত মরদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। আমাদের লক্ষ্য হলো যত দ্রুত সম্ভব উদ্ধার কাজ শেষ করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোতে ত্রাণ পৌঁছে দেওয়া।”

পাহাড়ি ভূপ্রকৃতি ও প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকাজে বড় বাধার মুখে পড়তে হচ্ছে। সরু পাহাড়ি সড়কগুলো ভেঙে পড়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। এজন্য ভারী যন্ত্রপাতি আনা হচ্ছে ধ্বংসাবশেষ সরানোর কাজে।

মঙ্গলবার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সারি সারি অ্যাম্বুলেন্স কুনারের গ্রামগুলোর দিকে যাওয়ার চেষ্টা করেছে। দুর্গম অঞ্চলে হেলিকপ্টারের মাধ্যমে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে এবং আহতদের হাসপাতালে নেওয়া হচ্ছে।

ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে রাজধানী কাবুলেও, যা কেন্দ্রস্থল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে, প্রায় ৪০০ কিলোমিটার দূরে থেকেও কম্পন টের পাওয়া গেছে।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার…

শেখ হাসিনা কি আবারও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবেন?

২৪ এর আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পূর্ণ হওয়ার দিন, গত ৫ আগস্ট ভারত থেকে দেওয়া এক বক্তব্যে তিনি ঘোষণা করেন, ডিসেম্বরেই বাংলাদেশে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au