সর্বশেষ

ট্রাম্প আজ প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়ে ‘রোমাঞ্চকর’ ঘোষণা দেবেন: হোয়াইট হাউস

  • 2:48 am - September 03, 2025
  • পঠিত হয়েছে:২৫০ বার
ট্রাম্প প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম বদলাতে চান ‘যুদ্ধ মন্ত্রণালয় | ছবি : এএফপি

মেলবোর্ন, ৩ সেপ্টেম্বর- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ (মঙ্গলবার) প্রতিরক্ষা মন্ত্রণালয়কে কেন্দ্র করে একটি “রোমাঞ্চকর” ঘোষণা দেবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। স্থানীয় সময় দুপুর ২টায় ওভাল অফিস থেকে তিনি এই ঘোষণা দেবেন। তবে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত একটি বিশেষ ঘোষণা দেবেন। তবে কী ঘোষণা আসছে, তা স্পষ্ট করেননি তিনি। উল্লেখযোগ্য যে, এটি এক সপ্তাহের মধ্যে ট্রাম্পের প্রথম প্রকাশ্য অনুষ্ঠান।

সম্প্রতি ট্রাম্প মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের প্রস্তাব দিয়ে বিতর্ক সৃষ্টি করেছেন। তিনি চান, “ডিপার্টমেন্ট অব ডিফেন্স” বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে রাখা হোক “ডিপার্টমেন্ট অব ওয়ার” বা যুদ্ধ মন্ত্রণালয়। তার যুক্তি, বর্তমান নামটি অনেক বেশি “প্রতিরক্ষামূলক” শোনায়, অথচ যুক্তরাষ্ট্রকে কেবল প্রতিরক্ষামূলক নয়, আক্রমণাত্মক দিকেও সক্ষম হতে হবে।

২৫ আগস্ট সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমরা যখন প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়ী হয়েছিলাম, তখনও এই নাম ব্যবহার করতাম। প্রতিরক্ষা শব্দটি দুর্বল শোনায়। আমরা প্রতিরক্ষামূলক হতে চাই, তবে আক্রমণাত্মকও হতে হবে।”

তিনি আরও জানান, নাম পরিবর্তনের জন্য কংগ্রেসের অনুমোদন লাগবে কি না তা নিশ্চিত নন। তবে লাগলে আইন প্রণেতারা নিশ্চয়ই সমর্থন করবেন বলে বিশ্বাস করেন তিনি।

প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেটও সম্প্রতি ক্যাবিনেট বৈঠকে এই পরিবর্তনের ইঙ্গিত দেন। তিনি বলেন, “এটি শুধু শব্দের পরিবর্তন নয়, এটি আমাদের যোদ্ধাদের নীতির প্রতিফলন। আমরা যুদ্ধ চাই না, খুঁজি না। কিন্তু আপনি শান্তির প্রেসিডেন্ট, স্যার।”

ট্রাম্প নিজেকে “শান্তির প্রেসিডেন্ট” হিসেবে আখ্যা দিয়ে দাবি করেছেন, পুনরায় দায়িত্ব নেওয়ার পর অন্তত ছয়টি যুদ্ধের সমাপ্তি ঘটাতে পারলে তিনি নোবেল শান্তি পুরস্কারের যোগ্য হবেন। যদিও ইউক্রেন ও গাজার যুদ্ধ এখনো থামেনি, তবু তার এই পরিকল্পনা নিয়ে ওয়াশিংটনে তুমুল আলোচনা চলছে।

এই শাখার আরও খবর

ভারতীয় গোয়েন্দার সঙ্গে বৈঠক কেন অস্বীকার করছে জামায়াত

ভারতের উচ্চপর্যায়ের এক গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের গোপন বৈঠকের অভিযোগ ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক…

চট্টগ্রামে অস্ত্রের মুখে নারীকে জিম্মি করে ২৫ লাখ টাকা ছিনতাই

চট্টগ্রামের রাউজানে দিনদুপুরে অস্ত্রের মুখে এক নারীকে জিম্মি করে জমি কেনার জন্য নিয়ে যাওয়া ২৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল…

বাংলাদেশিদের রাশিয়ার যুদ্ধে যোগ দিতে বাধ্য করার প্রমাণ পেয়েছে জাতিসংঘ

বাংলাদেশসহ বিশ্বের ২৯টি দেশের নাগরিকদের প্রতারণা ও জোরজবরদস্তির মাধ্যমে রাশিয়ার সশস্ত্র বাহিনীতে নিয়োগ করে ইউক্রেন যুদ্ধে পাঠানোর প্রমাণ পেয়েছে জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশন। ভ্রমণ, চাকরি…

নীলফামারীতে হিন্দু যুবক শ্যামল শর্মাকে পিটিয়ে হত্যা

নীলফামালীর ডোমারে শ্যামল শর্মা (৩৮) নামে এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) গভীর রাতে উপজেলার হরিণচড়া ইউনিয়নের নীলাহাটি গ্রামে এ ঘটনা…

বেন গিভিরের ওপর ক্ষোভ, দলে দলে ভোটকেন্দ্রে যাচ্ছেন আরব বেদুঈনরা

ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভিরের ওপর ক্ষোভ থেকে ভোট দিতে দলে দলে ভোটকেন্দ্রে যাচ্ছেন দেশটির আরব বেদুঈন সম্প্রদায়ের বাসিন্দারা। সরকারের নীতির প্রতি অসন্তোষ এবং…

বাংলাদেশে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে তারেক রহমানকে চাপ দিয়েছিল যুক্তরাজ্য: ব্রিটিশ এমপি

বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা উদযাপন নির্বিঘ্ন করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের ওপর ব্রিটিশ সরকার চাপ সৃষ্টি করেছিল বলে দাবি করেছেন যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির সংসদ সদস্য…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au