বিশ্ব

সহকর্মীর সঙ্গে প্রেম, নেসলের সিইও বরখাস্ত

  • 7:14 am - September 03, 2025
  • পঠিত হয়েছে:৯২ বার
নেসলের প্রধান নির্বাহী (সিইও) লঁরেন্ত ফ্রেইক্স। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩ সেপ্টেম্বর- বহুজাতিক খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান নেসলের প্রধান নির্বাহী (সিইও) লঁরেন্ত ফ্রেইক্স বরখাস্ত হয়েছেন। অভিযোগ রয়েছে, তিনি অধস্তন এক সহকর্মীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন এবং বিষয়টি গোপন রেখেছিলেন।

সোমবার (১ সেপ্টেম্বর) ফ্রেইক্সকে বরখাস্তের সিদ্ধান্ত নেয় নেসলে। এর আগে অভিযোগের বিষয়ে তদন্তে সত্যতা পাওয়া যায়। প্রতিষ্ঠানটির ব্যবসায়িক আচরণবিধি ভঙ্গের দায়ে তাকে বিদায় জানানো হয়।

ফ্রেইক্সের স্থলাভিষিক্ত হয়েছেন নেসপ্রেসো ব্র্যান্ডের প্রধান নির্বাহী ফিলিপ নাভরাতিল। নেসলে জানিয়েছে, দ্রুত বোর্ড সদস্যদের অনুমোদন নিয়ে এ নিয়োগ দেওয়া হয়।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান পল বুলকে এক বিবৃতিতে বলেন, “এই সিদ্ধান্ত নেওয়া জরুরি ছিল। নেসলের শক্ত ভিত্তি নির্ভর করে মূল্যবোধ ও সুশাসনের ওপর। আমরা ফ্রেইক্সকে তার দীর্ঘ সময়ের পরিশ্রমের জন্য ধন্যবাদ জানাই।”

১৯৮৬ সালে ফ্রান্সে নেসলের সঙ্গে যুক্ত হন ফ্রেইক্স। ইউরোপ ও লাতিন আমেরিকা বিভাগে দীর্ঘ সময় দায়িত্ব পালন শেষে তিনি গত বছর সিইও হিসেবে নিয়োগ পান।

এর আগে একই ধরনের অভিযোগে একাধিক শীর্ষ নির্বাহী পদ হারিয়েছেন। ২০২৩ সালে ব্রিটিশ জ্বালানি কোম্পানি বিপি’র প্রধান নির্বাহী বার্নার্ড লুনি, ২০১৯ সালে মার্কিন ফাস্টফুড ব্র্যান্ড ম্যাকডোনাল্ডসের প্রধান নির্বাহী স্টিভ ইস্টারব্রুক এবং ২০১৮ সালে ইন্টেলের প্রধান নির্বাহী ব্রায়ান ক্রাজানিচ সহকর্মীর সঙ্গে সম্পর্কের অভিযোগে বিদায় নেন।

কিটক্যাট, নেসক্যাফে, নেসপ্রেসোসহ জনপ্রিয় ব্র্যান্ডের মালিক নেসলে বর্তমানে বিশ্বের অসংখ্য দেশে ব্যবসা পরিচালনা করছে। গত জুলাইয়ে প্রতিষ্ঠানটি জানিয়েছিল, চলতি বছরের প্রথম ছয় মাসে তাদের মুনাফা ১০.৩ শতাংশ কমেছে।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au