সর্বশেষ

পাকিস্তানকে ১৮ রানে হারালো আফগানিস্তান

  • 12:27 pm - September 03, 2025
  • পঠিত হয়েছে:৮০ বার
ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে আফগানদের জয়। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৩ সেপ্টেম্বর-ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে শক্তিশালী পাকিস্তানকে ১৮ রানে হারিয়েছে স্পিননির্ভর আফগানিস্তান। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আফগান স্পিনারদের ঘূর্ণি আক্রমণের বিপর্যয়ে পড়ে যায় বাবর আজমবিহীন পাকিস্তান।

প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তান নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে তোলে ১৬৯ রান। দলের দুই ওপেনার ইব্রাহিম জাদরান ও সেদিকুল্লাহ আতাল ১১৩ রানের দারুণ জুটি গড়ে তোলে।

ইব্রাহিম জাদরান খেলেন ৪৫ বলে ৬৫ রানের ইনিংস। হাঁকান ৮টি চার ও ১টি ছক্কা। আর সেদিকুল্লাহ আতাল করেন ৪৫ বলে ৬৪ রান, যেখানে ছিল ৩টি চার ও ৩টি ছক্কা।

তাদের বিদায়ের পর আফগানিস্তান শেষ ৪ ওভারে মাত্র ২৬ রান যোগ করতে সক্ষম হয়। পাকিস্তানের হয়ে ফাহিম আশরাফ বল হাতে দেখান দারুণ পারফরম্যান্স। তিনি ৪ ওভারে ২৭ রানে ৪ উইকেট নেন। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্যারিয়ারের সেরা বোলিং তার এটি।

অন্যান্য বোলারদের মধ্যে সাইম আইয়ুব নেন ১টি উইকেট। তবে শাহীন আফ্রিদি (০/২৭), হারিস রউফ (০/৩৮), মোহাম্মদ নবী (০/২৪) এবং সুফিয়ান মুকীম (০/৩৩) উইকেটশূন্য ছিলেন।

১৬৯ রানের লক্ষ্যে খেলতে নেমে পাকিস্তান শুরুটা ভালো করলেও মিডল অর্ডারের ব্যর্থতায় চাপে পড়ে যায়। ২০ ওভারে ৯ উইকেটে থেমে যায় ১৫১ রানে।

সবচেয়ে উল্লেখযোগ্য ইনিংস আসে হারিস রউফের ব্যাট থেকে। মাত্র ১৬ বলে ৩৪ রান (৪টি ছক্কা)। তবে সেটি যথেষ্ট ছিল না জয়ের জন্য। পাকিস্তানের হয়ে ফখর জামান ২৫ রান (১৮ বল, ৩টি চার, ১টি ছক্কা), সালমান আলি আগা ২০ রান (১৫ বল), সাইবজাদা ফারহান ১৮ রান (১৩ বল), হাসান নবাজ ৯ রান (১২ বল) করেন।

পাওয়ারপ্লেতে পাকিস্তান করেছিল ২ উইকেটে ৫২ রান। কিন্তু পরবর্তীতে আফগান স্পিনে ধসে পড়ে পুরো ইনিংস।

আফগান বোলারদের মধ্যে চারজনই (মোহাম্মদ নবী, নূর আহমাদ, রশিদ খান, ফজল হক ফারুকী) ২টি করে উইকেট নেন।

ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন পাকিস্তানের ফাহিম আশরাফ। তিনি শিকার করেন ৪ উইকেট।

এই শাখার আরও খবর

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au