ইরান যুদ্ধে যেভাবে ব্যবহৃত হয়েছে মাস্কের এআই ‘গ্রোক’
মেলবোর্ন, ১৮ জুন- ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে মার্কিন বাহিনী ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ‘গ্রোক’ ব্যবহার করেছে বলে এক আইনি নথিতে স্বীকার করেছে যুক্তরাষ্ট্রের…
মেলবোর্ন ৪ সেপ্টেম্বর–গাজায় চলমান যুদ্ধে ভয়াবহ মানবিক বিপর্যয়ের শিকার হচ্ছে শিশু ও প্রতিবন্ধীরা। জাতিসংঘের প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার বিষয়ক কমিটি বুধবার জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর থেকে অন্তত ২১ হাজার শিশু স্থায়ীভাবে প্রতিবন্ধী হয়ে পড়েছে। প্রায় দুই বছরের সংঘাতে এ পর্যন্ত ৪০ হাজার ৫০০ শিশু যুদ্ধ-সম্পর্কিত আঘাত পেয়েছে, যার মধ্যে অর্ধেকের বেশি প্রতিবন্ধী হয়েছে।
কমিটির প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বাহিনী হামলার সময় যেসব সরিয়ে নেওয়ার নির্দেশনা জারি করেছে তা প্রায়ই শ্রবণ ও দৃষ্টিপ্রতিবন্ধীদের কাছে পৌঁছায়নি। ফলে তাদের জন্য পালানো কার্যত অসম্ভব হয়ে ওঠে। অনেককে কোনো সহায়ক সরঞ্জাম ছাড়াই বালু বা কাদার ওপর হামাগুড়ি দিয়ে প্রাণ বাঁচাতে হয়েছে।
গাজায় মানবিক সহায়তার ওপর বিধিনিষেধ প্রতিবন্ধী মানুষের জন্য আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে। অনেকেই খাদ্য, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন সুবিধা ছাড়াই বেঁচে আছেন। আগে জাতিসংঘের প্রায় ৪০০ সহায়তা কেন্দ্র থাকলেও এখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত বেসরকারি গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন পরিচালনা করছে মাত্র চারটি কেন্দ্র।
প্রতিবেদনে বলা হয়, গাজায় ৮৩ শতাংশ প্রতিবন্ধী মানুষ তাদের হুইলচেয়ার, ওয়াকার, লাঠি বা কৃত্রিম অঙ্গের মতো সহায়ক সরঞ্জাম হারিয়েছেন। বিকল্প হিসেবে গাধার গাড়ির মতো সামান্য ব্যবস্থাও অধিকাংশের নাগালের বাইরে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো—ইসরায়েল কর্তৃপক্ষ এসব সরঞ্জামকে ‘দ্বৈত-ব্যবহারযোগ্য’ বিবেচনা করে, ফলে এগুলো সাহায্যবাহী চালানে অন্তর্ভুক্ত করা হচ্ছে না।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৫ সালের ২১ আগস্ট পর্যন্ত গাজায় অন্তত এক লাখ ৫৭ হাজার মানুষ আহত হয়েছে। এর মধ্যে ২৫ শতাংশের বেশি আজীবন অক্ষম হয়ে পড়ার ঝুঁকিতে আছে।
কমিটি বলেছে, ইসরায়েলের উচিত প্রতিবন্ধী শিশুদের হামলা থেকে সুরক্ষার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা এবং সরিয়ে নেওয়ার প্রটোকল এমনভাবে সাজানো, যাতে প্রতিবন্ধীদের প্রয়োজন যথাযথভাবে বিবেচনায় আসে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au