বিশ্ব

রাশিয়ার সঙ্গে ‘বিশেষ সম্পর্ক’ জোরদারে একমত কিম ও পুতিন

  • 7:31 pm - September 04, 2025
  • পঠিত হয়েছে:১৩১ বার
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। ছবিঃ রয়টার্স

মেলবোর্ন, ৪ সেপ্টেম্বর- উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ঘোষণা করেছেন, রাশিয়ার সেনাবাহিনীকে “ভ্রাতৃসুলভ দায়িত্ব” হিসেবে তাঁর দেশ পূর্ণ সমর্থন দেবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও দুই দেশের সম্পর্ককে “বিশ্বাস, বন্ধুত্ব ও জোটের বিশেষ সম্পর্ক” বলে উল্লেখ করেছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এ তথ্য জানিয়েছে।

বুধবার বেইজিংয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আনুষ্ঠানিক আত্মসমর্পণের বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের ফাঁকে কিম জং উন ও পুতিন বৈঠক করেন। এই অনুষ্ঠানেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে পাশাপাশি দাঁড়িয়ে সামরিক কুচকাওয়াজ পরিদর্শন করেন তাঁরা। শীতল যুদ্ধের শুরুর দিকের পর এই প্রথম তিন দেশের নেতাদের এমন একসঙ্গে দেখা গেছে।

এটি কিমের জন্য একটি বড় সুযোগ হয়ে এসেছে, যেখানে তিনি একইসঙ্গে শি ও পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং আরও দুই ডজনের বেশি রাষ্ট্রনেতার সঙ্গে দেখা করার সুযোগ পান। বিশ্লেষকদের মতে, বুধবারের এ বৈঠক কিমের জন্য একটি বড় ধরনের প্রচারণা সাফল্য। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, কিম, পুতিন ও শি পাশাপাশি হাঁটছেন এবং হাসিমুখে কথা বলছেন। উত্তর কোরিয়ার প্রধান দৈনিক রোদং সিনমুন-এর বৃহস্পতিবারের সংস্করণে কিমের সফরকে কেন্দ্র করেই প্রধানত প্রতিবেদন সাজানো হয়।

কিম জং উনের অবস্থান বৃহস্পতিবারও অজানা থাকলেও কেসিএনএ জানায়, বৈঠকে কিম ও পুতিন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যু নিয়ে খোলামেলা আলোচনা করেন। পুতিন উত্তর কোরিয়ার সেনাদের ইউক্রেনে রাশিয়ার পক্ষে যুদ্ধকে প্রশংসা করেন এবং দুই দেশের সম্পর্ককে “বিশেষ বন্ধন” বলে উল্লেখ করেন।

উত্তর কোরিয়া ইতিমধ্যেই রাশিয়াকে সেনা, গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার হিসাব অনুযায়ী, রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নেওয়া উত্তর কোরিয়ার অন্তত ২ হাজার সেনা নিহত হয়েছেন। সংস্থাটি বলছে, উত্তর কোরিয়া আরও ছয় হাজার সেনা পাঠানোর পরিকল্পনা করছে, যার মধ্যে প্রায় এক হাজার সেনা ইতোমধ্যেই রাশিয়ায় অবস্থান করছে।

কেসিএনএ জানায়, বৈঠকে কিম ও পুতিন দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন এবং দুই দেশ সম্পর্ককে আরও উচ্চ পর্যায়ে উন্নীত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। বৈঠক শেষে কিম কক্ষ ত্যাগ করার পর তাঁর কর্মীরা দ্রুত চেয়ার ও টেবিল পরিষ্কার করতে দেখা যায়। বিশ্লেষকদের মতে, এটি কিমের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য অন্য কোনো দেশ, এমনকি মিত্র দেশও যাতে জানতে না পারে, সেই নিরাপত্তা কৌশলেরই অংশ।

উল্লেখ্য, গত বছর কিম ও পুতিন একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেন। এতে বলা হয়, কোনো এক পক্ষ সশস্ত্র হামলার শিকার হলে অপর পক্ষ তাকে সহায়তা করবে।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

হৃদরোগে মারা গেলেন ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের উচ্চ ও কারিগরি শিক্ষা, নগর উন্নয়ন এবং পর্যটনমন্ত্রী সুদিব্য কুমার সোনু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, জেএমএমের প্রবীণ এই…

মেসির নৈপুণ্যে ৪ গোলের ম্যাচে ইন্টার মায়ামির ড্র

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর ক্লাব ফুটবলে নিজের প্রথম ম্যাচেই দারুণ নৈপুণ্য দেখিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণার পর…

কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা

ইউক্রেন সংঘাতের অবসানে কূটনৈতিক তৎপরতা জোরদার করতে রাশিয়ার রাজধানী মস্কো সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। তারা ক্রেমলিনে…

গণমাধ্যমে তথ্য ফাঁসের ঘটনায় ৫০ মার্কিন কর্মকর্তার লাই ডিটেক্টর পরীক্ষা

মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট স্টাফের প্রায় ৫০ জন বেসামরিক ও সামরিক কর্মকর্তার পলিগ্রাফ বা লাই ডিটেক্টর পরীক্ষা নেওয়া হয়েছে। গণমাধ্যমে ধারাবাহিকভাবে অননুমোদিত সামরিক তথ্য ফাঁসের…

পুলিশের গুলিতে নিহত ইসরাইলি সেনা

ইসরাইলের মধ্যাঞ্চলীয় শহর নেতানিয়ায় পুলিশের গুলিতে এক ইসরাইলি সেনা নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (৫ সেপ্টেম্বর) শহরের কিরিয়াত হাশারোন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে…

‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে কূটনীতির নতুন ধারা চান বিশেষজ্ঞরা

বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন ধরনের কূটনৈতিক কৌশল গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা বলছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, কোনো নির্দিষ্ট দেশের ওপর অতিরিক্ত নির্ভরশীল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au