বিনোদন

ইতালির কিংবদন্তি ফ্যাশন ডিজাইনার জর্জিও আরমানি আর নেই

  • 4:31 am - September 05, 2025
  • পঠিত হয়েছে:৮৯ বার
ইতালির কিংবদন্তি ফ্যাশন ডিজাইনার জর্জিও আরমানি মারা গেছেন। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৫ সেপ্টেম্বর- ইতালির বিশ্ববিখ্যাত ফ্যাশন ডিজাইনার এবং আরমানি ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা জর্জিও আরমানি আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। বৃহস্পতিবার (স্থানীয় সময়) ফ্যাশন প্রতিষ্ঠান Armani Group এক বিবৃতির মাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়, “অসীম দুঃখের সঙ্গে আরমানি গ্রুপের স্রষ্টা, প্রতিষ্ঠাতা এবং অক্লান্ত চালিকাশক্তি জর্জিও আরমানির মৃত্যুর কথা জানাচ্ছে প্রতিষ্ঠানটি।”

১৯৩৪ সালে ইতালির পিয়াচেঞ্জায় জন্ম নেওয়া আরমানি ১৯৭৫ সালে প্রতিষ্ঠা করেছিলেন নিজস্ব ফ্যাশন ব্র্যান্ড Giorgio Armani S.p.A.। তার হাত ধরেই ফ্যাশন দুনিয়ায় সূক্ষ্ম রুচি, ক্লাসিক ডিজাইন ও আধুনিকতার অসাধারণ মিশেল তৈরি হয়। আরমানির নকশা করা পোশাক, বিশেষ করে স্যুট, বিশ্বজুড়ে আভিজাত্য ও রুচিশীলতার প্রতীক হিসেবে জনপ্রিয়তা পেয়েছে।

প্রায় পাঁচ দশকের দীর্ঘ ক্যারিয়ারে আরমানি শুধু পোশাক শিল্পেই নয়, বিলাসবহুল এক্সেসরিজ, পারফিউম, আসবাবপত্র থেকে শুরু করে হোটেল শিল্পেও নিজের ব্র্যান্ডকে ছড়িয়ে দিয়েছেন। তার ডিজাইন করা পোশাক হলিউডের অসংখ্য তারকা, বিশ্বনেতা এবং ক্রীড়াবিদদের পছন্দের তালিকায় ছিল শীর্ষে।

ফ্যাশন জগতের অন্যতম প্রভাবশালী এই কিংবদন্তির মৃত্যুতে ইতালি এবং আন্তর্জাতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। অনেকেই মনে করেন, আরমানি শুধু একজন ডিজাইনারই ছিলেন না, বরং ছিলেন আধুনিক ফ্যাশনের এক বিপ্লবী স্থপতি।

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au