সর্বশেষ

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট যেন সোনার হরিণ

  • 4:14 am - September 05, 2025
  • পঠিত হয়েছে:৯৫ বার
ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি হচ্ছে চড়া দামে৷ ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৫ সেপ্টেম্বর-টি-টোয়েন্টি এশিয়া কাপ শুরু হবে আগামী ৯ সেপ্টেম্বর। তবে সবার নজর ১৪ সেপ্টেম্বর ম্যাচের দিকে।

কারণ সেদিন ভারত-পাকিস্তান মহারণ। পেহেলগাম কাণ্ডের পর দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এটাই প্রথম মুখোমুখি লড়াই। স্বাভাবিকভাবেই ম্যাচটিকে ঘিরে উন্মাদনা তুঙ্গে।
এই মেগা ম্যাচের টিকিট বিক্রি শুরু করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

সমর্থকদের জন্য তিনটি আলাদা প্যাকেজে টিকিট পাওয়া যাচ্ছে। তবে টিকিটের দাম শুনলে চোখ কপালে ওঠার জোগাড়।
গ্রুপ পর্বের ম্যাচগুলোর সর্বনিম্ন টিকিট ৪৭৫ দিরহাম, যা বাংলাদেশি টাকায় প্রায় ১৫ হাজার ৭০০ টাকা। সুপার ফোরের ম্যাচের সর্বনিম্ন টিকিট ৫২৫ দিরহাম (প্রায় ১৭ হাজার ৪০০ টাকা)। একই দামে ফাইনালের টিকিটও বিক্রি হচ্ছে।
এসিসির অনলাইন বুকিং পোর্টাল ছাড়াও শিগগিরই দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম ও আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামের বক্স অফিস থেকেও টিকিট কেনা যাবে।

মাঠে বসে ভারত-পাকিস্তান ম্যাচ উপভোগ করতে চাইলে ভক্তদের গুণতে হবে মোটা অঙ্কের টাকা। তবুও ম্যাচের গুরুত্ব ও উত্তেজনার কারণে টিকিটের জন্য সমর্থকদের আগ্রহের ঘাটতি হবে না।

এই শাখার আরও খবর

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au