সর্বশেষ

বিসিবি নির্বাচনে না দাঁড়াতে আমিনুল ইসলাম বুলবুলকে হুমকি

  • 1:23 pm - September 05, 2025
  • পঠিত হয়েছে:৮৫ বার
সভাপতির জন্য নিরাপত্তারক্ষী নিয়োগ চেয়েছে বিসিবি। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৫ সেপ্টেম্বর-আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের আগে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে। বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে ফোন করে অজ্ঞাতপরিচয় একজন নির্বাচনে অংশ না নেওয়ার হুমকি দিয়েছেন।

বুলবুল বলেন, ওই ব্যক্তি তাকে সতর্ক করে বলেন, ‘ভাল হবে যদি নির্বাচনে অংশ না নেন।’

ঘটনার পর বুলবুল আতঙ্কিত হয়ে পড়েন এবং নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। এ কারণে তিনি ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চিঠির মাধ্যমে নিরাপত্তাকর্মী দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

বিসিবি নির্বাচনের আগে এমন হুমকির ঘটনায় খেলাধুলার অঙ্গন ও সমর্থকদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন—বাংলাদেশের ক্রিকেট প্রশাসনে যারা ইতিবাচক পরিবর্তন আনতে চান, তাদের কি এভাবেই ভয়ভীতি প্রদর্শন করে পিছিয়ে দেওয়া হবে?

এর আগে চলতি বছরের ৩০-এ মে বিসিবি সভাপতির দায়িত্ব নেন আমিনুল ইসলাম বুলবুল।

এই শাখার আরও খবর

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au