বাংলাদেশ

সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের দাবিতে ফরিদপুরে দুই মহাসড়ক অবরোধ

  • 4:55 pm - September 05, 2025
  • পঠিত হয়েছে:৩৮ বার
অবরোধের কারণে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যাত্রীদের দুর্ভোগ চরমে উঠেছে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৫ সেপ্টেম্বর- ফরিদপুরের ভাঙ্গা উপজেলাকে বিভক্ত করে আলগী ও হামিদী ইউনিয়নকে নগরকান্দা উপজেলায় অন্তর্ভুক্ত করার প্রতিবাদে স্থানীয়রা মহাসড়ক অবরোধ করেছেন। এতে অচল হয়ে পড়েছে ঢাকা–বরিশাল ও ঢাকা–খুলনা মহাসড়ক।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে ঢাকা–বরিশাল মহাসড়কের পুকুরিয়া ও হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় এবং ঢাকা–খুলনা মহাসড়কের সুয়াদী ও আলগী বাসস্ট্যান্ড এলাকায় একযোগে অবরোধ কর্মসূচি শুরু হয়। ফলে দুই মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাক আটকে পড়ায় সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

ভাঙ্গা হাইওয়ে থানা ও স্থানীয় থানা পুলিশের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। তবে অবরোধকারীরা মহাসড়ক ছাড়তে অস্বীকৃতি জানাচ্ছেন।

নির্বাচন কমিশনের প্রকাশিত সর্বশেষ গেজেটে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিদী ইউনিয়নকে কেটে ফরিদপুর-২ আসনের অন্তর্ভুক্ত করা হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার রাত থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মসূচির ডাক দেওয়া হয়। শুক্রবার সকালে সেই ঘোষণার পর স্থানীয়রা রাস্তায় নেমে আসেন।

অবরোধকারীরা বলেন, ভাঙ্গা উপজেলাকে বিভক্ত করার সিদ্ধান্ত তাঁরা মানবেন না। প্রয়োজন হলে দীর্ঘ সময় সড়ক অবরোধ চলবে। তাঁদের দাবি, স্বাধীনতার পর থেকেই এই ইউনিয়ন দুটি ভাঙ্গার সঙ্গে যুক্ত, তাই কোনোভাবেই নগরকান্দার সঙ্গে অন্তর্ভুক্ত করা যাবে না। “প্রয়োজন হলে রাস্তায় জীবন দেব, তবু নগরকান্দায় যাব না”—এমন ঘোষণা দেন অনেকেই।

বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলও। তিনি জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং এই সিদ্ধান্তের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, “মহাসড়কে গাড়ির চাপ বেড়ে গেছে। আমরা বুঝিয়েও অবরোধকারীদের উঠাতে পারছি না।”

অবরোধের কারণে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যাত্রীদের দুর্ভোগ চরমে উঠেছে।

এই শাখার আরও খবর

ইরান যুদ্ধে যেভাবে ব্যবহৃত হয়েছে মাস্কের এআই ‘গ্রোক’

মেলবোর্ন, ১৮ জুন- ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে মার্কিন বাহিনী ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ‘গ্রোক’ ব্যবহার করেছে বলে এক আইনি নথিতে স্বীকার করেছে যুক্তরাষ্ট্রের…

গ্রেপ্তারের ভয়ে মুসল্লিদের সিজদায় রেখে পালানো ‘ইমাম’ মানবপাচার মামলায় পুনরায় গ্রেপ্তার

মেলবোর্ন, ১৮ জুন- চাঁদপুরের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ও জনশক্তি রপ্তানি ব্যবসায়ী গোলাম আজমকে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গ্রেপ্তারের পর নামাজ আদায়ের…

কুমিল্লায় দলবদ্ধ ধর্ষণের শিকার কিশোরী, গ্রেপ্তার ২

মেলবোর্ন, ১৮ জুন- কুমিল্লার নাঙ্গলকোটে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে ১৪ বছর বয়সী এক কিশোরী। ভুক্তভোগীর মায়ের অভিযোগ পেয়ে পুলিশ জড়িতদের গ্রেপ্তার করতে অভিযানে নেমেছে। বুধবার…

নিট প্রশ্নফাঁস ঠেকাতে টেলিগ্রাম বন্ধ, আদালতে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই শুরু

মেলবোর্ন, ১৮ জুন- ভারতের জাতীয় মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট) ঘিরে প্রশ্নপত্র ফাঁস ও অনলাইন প্রতারণা রোধে টেলিগ্রামের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের…

সংখ্যালঘুদের ওপর নিপীড়নের বিচারসহ ৭ দফা দাবি পূজা উদযাপন ফ্রন্টের

মেলবোর্ন, ১৮ জুন- দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, নির্যাতন ও হত্যার ঘটনার বিচার দাবিতে ৭ দফা দাবি উত্থাপন করেছে বাংলাদেশ…

অস্ট্রেলিয়ার কাছে একদিনে দুবার হারল বাংলাদেশ

মেলবোর্ন, ১৮ জুন- অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ঐতিহাসিক সাফল্যের আনন্দ কাটতে না কাটতেই একদিনে দুই পরাজয়ের তিক্ত স্বাদ পেল বাংলাদেশ। চট্টগ্রামে পুরুষদের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au