সর্বশেষ

বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন না আকরাম খান

  • 5:50 pm - September 05, 2025
  • পঠিত হয়েছে:৭৮ বার
এবার বোর্ড থেকে সড়ে যাচ্ছেন আকরাম খান। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৫ সেপ্টেম্বর-বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে বোর্ডের প্রভাবশালী পরিচালক মাহবুবুল আনাম অংশ নেবেন না, আগেই জানিয়েছেন। সেই পথে হাঁটলেন এবার আকরাম খান। ওটিএন বাংলাকে সাবেক এই অধিনায়ক জানালেন, তিনিও আগামী মাসে অনুষ্ঠেয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। আকরাম খানের নির্বাচনে না যাওয়ার পেছনে বড় কারণ হিসাবে দেখা হচ্ছে তার ভাতিজা তামিম ইকবালের ভোটযুদ্ধে অবতীর্ণ হওয়ার সিদ্ধান্ত। তিনি বলেন, ‘আমি এবার নির্বাচন করছি না। তামিম এরই মধ্যে নির্বাচন করতে নিজের আগ্রহের কথা জানিয়েছে। সে আমার পরবর্তী প্রজন্ম। একই পরিবার থেকে একজনের বেশি বোর্ডে থাকা উচিত নয়। আমি সব সময় বিতর্কের বাইরে থেকেছি। সেভাবেই থাকতে চাই।

চট্টগ্রাম বিভাগ থেকে দুজন রাজনৈতিক নেতৃত্ব এবার বিসিবিতে আসতে পারেন। তাদের একজন তামিম। বিসিবির এবারের নির্বাচনে সংগঠকদের বাইরেও রাজনৈতিক প্রভাব লক্ষ করা যাচ্ছে। বেশির ভাগ জেলা ও বিভাগ থেকেই রাজনৈতিক পরিচয়ের ব্যক্তিদের পরিচালক পদে নির্বাচিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। শোনা যাচ্ছে, এরই মধ্যে বিএনপি একটি তালিকা করেছে। এদিকে, গত পরশু খুলনায় এক অনুষ্ঠানে বিসিবির সাবেক সভাপতি আলী আসগর লবি বলেছেন, ‘তামিম বিএনপির প্রার্থী এবং আমিনুল সরকারের।

এদিকে ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (কোয়াব) নির্বাচনে সভাপতি প্রার্থী হওয়ার কথা ছিল তামিম ইকবালের। কোয়াবের সভাপতি এবং পরে বিসিবির পরিচালক নির্বাচিত হলে সভাপতি হওয়ার পথ প্রশস্ত করতে যে কোনো একটি পদ ছাড়তে হতো তামিমকে। সাবেক এই বাঁ-হাতি ড্যাশিং ওপেনার ও অধিনায়ক আকার ইঙ্গিতে বুঝিয়ে দিলেন, কেন কোয়াবে নির্বাচন করেননি তিনি। তার পরিকল্পনা দিবালোকের মতো সুস্পষ্ট। কোয়াবে তামিমের প্রার্থী মোহাম্মদ মিঠুন বড় ব্যবধানে জয়ী হয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। সেই অর্থে জয়ী হয়েছেন তামিমই। কাল মিরপুর স্টেডিয়ামে একাডেমি ভবনে তামিম সবার সঙ্গে মতবিনিময় করেছেন। তামিম বলেন, ‘সবাই জানেন আমি কেন কোয়াবের নির্বাচনে আসিনি। আশা করি, আপনারা বুঝতে পারবেন।’ ইঙ্গিতটা বিসিবি সভাপতি প্রার্থিতার দিকে। এর মধ্য দিয়ে ক্রিকেট প্রশাসক হওয়ার দৌড় শুরু করে দিলেন তিনি।

তামিম যোগ করেন, ‘যদি ক্রিকেট বোর্ড খেলোয়াড়দের দেখভাল করে, তাদের টাকাপয়সা, সুযোগ-সুবিধা নিশ্চিত করে, তাহলে তো কোয়াবের কোনো কাজই থাকবে না। সব পেয়ে গেলে কী নিয়ে অভিযোগ করবে ক্রিকেটাররা?’ তার ধারণা, যেসব ক্রিকেটার এখনো খেলছেন তাদেরই কোয়াবের সভাপতি হওয়া উচিত। তিনি বলেন, ‘ধরুন এই ধরনের সংগঠনের ৯৫ শতাংশ কাজ সক্রিয় ক্রিকেটারদের নিয়ে। সাবেক ক্রিকেটাররাও অবশ্যই সমানভাবে গুরুত্বপূর্ণ। তবে বর্তমানের কেউ সভাপতি হলে ভালো হয়।

তার মানে, এ-কূল ও-কূল দুই কূল ঠিক রেখে ক্রিকেট-প্রশাসক হওয়ার পথে বেরিয়ে পড়েছেন এই সাবেক মারকুটে ব্যাটার। শুরু হয়ে গেল তার ‘দ্বিতীয় ইনিংস’।

এই শাখার আরও খবর

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au