সর্বশেষ

ইংলিশদের বিপক্ষে টাইগার যুবাদের দাপুটে জয়

  • 4:34 am - September 06, 2025
  • পঠিত হয়েছে:১০৭ বার
৮৭ রানে জয় বাংলাদেশের৷ ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৬ সেপ্টেম্বর-পাঁচ ম্যাচ যুব ওয়ানডে সিরিজের প্রথমটিতে ইংল্যান্ড অনূর্ধ্ব–১৯ দলকে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল। প্রথমে ব্যাট করে রিজান হোসেনের সেঞ্চুরিতে বাংলাদেশ করে ২৯২ রান।

এরপর সামিউন বাসিরের বোলিং–নৈপূণ্যে ইংল্যান্ডকে ২০৫ রানে অলআউট করে ৮৭ রানের জয় পায় আজিজুল হাকিমের দল।

লাফবোরোর হাসলেগ্রেভ গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের হয়ে চারে নামা রিজান খেলেন ১০১ বলে ১০০ রানের ইনিংস। তাঁর ইনিংসটিতে ছিল ৯টি চার ও ১টি ছয়।

দলের ৬৯ রানে তৃতীয় উইকেটের পতনের পর রিজানের সঙ্গে চতুর্থ উইকেটে ১৪৮ রানের জুটিতে সঙ্গ দেন কালাম সিদ্দিকী। তাঁর ব্যাট থেকে আসে ৮৪ বলে ৬৮ রান।

এ ছাড়া ওপেনার জাওয়াদ আবরার ৪০ রান করেন। তিন শর সম্ভাবনা জাগানো বাংলাদেশ ২৯২ রানে থামে ৪৯.২ ওভারে।

রান তাড়া করতে নেমে ইংল্যান্ডকে আশা দেখান আইসাক মোহাম্মদ। ওপেনিংয়ে নামা এই ব্যাটসম্যান চতুর্থ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ৭ ছক্কায় ৫৩ বলে ৭৫ রান করে যান।

তবে ইংল্যান্ডের রান ১৪২ থাকতে রিজানের বলে আইসাক আউট হতেই খেই হারিয়ে ফেলে ইংল্যান্ড। সামিউন বাসিরের বাঁহাতি স্পিনে একের পর এক উইকেট হারিয়ে ৩২.২ ওভারে ২০৫ রানে অলআউট হয়ে যায় দলটি। সামিউন ৪.২ ওভার হাত ঘুরিয়ে মাত্র ৯ রানে নেন ৪ উইকেট। সিরিজের পরের ম্যাচ ৭ সেপ্টেম্বর। অন্য ম্যাচগুলো যথাক্রমে ১০, ১২ ও ১৪ সেপ্টেম্বর।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল: ৪৯.২ ওভারে ২৯২ (রিজান ১০০, কালাম ৬৮, জাওয়াদ ৪০, আল–আমিন ২৫; মিন্টো ৫/৬৮, বায়রন ৩/৪৯)। ইংল্যান্ড অনূর্ধ্ব–১৯ দল: ৩২.২ ওভারে ২০৫ (আইসাক ৭৫, বেনিসন ৩৬, রিউ ২৫; সামিউন ৪/৯, স্বাধীন ২/৪০)। ফল: বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল ৮৭ রানে জয়ী।

এই শাখার আরও খবর

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au