বাংলাদেশ

থমথমে রাজবাড়ী: নুরাল পাগলার দরবার ঘিরে উত্তেজনা, অতিরিক্ত পুলিশ মোতায়েন

  • 7:16 pm - September 06, 2025
  • পঠিত হয়েছে:১৩৯ বার
নুরাল পাগলার বাড়ি ও দরবার এলাকায় পুলিশের অবস্থান। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৬ সেপ্টেম্বর- রাজবাড়ীর গোয়ালন্দে আলোচিত দরবার নুরুল হক ওরফে নুরাল পাগলার আস্তানায় হামলার পর এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। দরবারজুড়ে ধ্বংসস্তূপ, কোথাও কোথাও এখনো ধোঁয়া উড়ছে। উৎসুক জনতা ভিড় করছে, তবে পুলিশ মাঝেমধ্যে তাদের সরে যেতে বাধ্য করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।

গতকাল শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর দুপুর তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দফায় দফায় দরবারে হামলা হয়। শরিয়তবিরোধীভাবে দাফনের অভিযোগ তুলে হামলাকারীরা নুরাল পাগলার লাশ কবর থেকে তুলে মহাসড়কে এনে আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

উপজেলা ইমান-আকিদা রক্ষা কমিটির পূর্বঘোষিত সমাবেশ থেকে এ হামলার সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশের মঞ্চ থেকে কমিটির আহ্বায়ক মাওলানা জালাল উদ্দিন প্রামাণিক ও সদস্যসচিব বিএনপি নেতা আইয়ুব আলী খান বক্তব্য দেন। কিন্তু উত্তেজিত জনতা মিছিল নিয়ে দরবারে হামলা চালায়।

ভক্তরা প্রতিরোধের চেষ্টা করলে সংঘর্ষ বেঁধে যায়। ইটপাটকেল নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগে অন্তত অর্ধশত মানুষ আহত হন, এর মধ্যে ১০–১২ জন পুলিশ সদস্যও ছিলেন। একপর্যায়ে ভক্ত রাসেল মোল্লা গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় শুক্রবার রাতেই গোয়ালন্দ ঘাট থানায় মামলা হয়েছে। থানার এসআই সেলিম মোল্লা বাদী হয়ে তিন থেকে সাড়ে তিন হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করেন। তবে শনিবার সকাল পর্যন্ত কোনো গ্রেপ্তার হয়নি বলে জানিয়েছেন থানার ওসি রাকিবুল ইসলাম।

ওসি আরও জানান, দরবারে হামলার ঘটনায় নুরাল পাগলার পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ জমা দেওয়া হয়নি।

শনিবার সকাল সাড়ে ৭টা থেকে ৯টা পর্যন্ত সরেজমিনে দেখা গেছে, গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত দরবারজুড়ে ধ্বংসস্তূপ। তিনতলা ও দুইতলা ভবনের সব কক্ষ ভাঙচুর করে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আসবাবপত্র ও সামগ্রী সব খোয়া গেছে। ভক্তদের আস্তানার টিনশেড ঘরও ভস্মীভূত। ধ্বংসস্তূপ থেকে চাল–ডালসহ কিছু জিনিসপত্র কুড়িয়ে নিচ্ছেন লোকজন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের প্রতিক্রিয়া

কুষ্টিয়ার পোড়াদাহ থেকে আসা আবুল হোসেন (৬০) বলেন,
শুক্রবারের খবর দেখে আসতে বাধ্য হলাম। কাজ বিতর্কিত হতে পারে, তবে লাশ তুলে পুড়িয়ে দেওয়া ঠিক হয়নি।”

রাজবাড়ীর পাংশা থেকে আসা রত্না বিশ্বাস বলেন,
তিনি বড় মাপের মানুষ ছিলেন, আমরা তাঁকে প্রণাম করতাম। হামলার খবর শুনে দেখতে এসেছি।”

২৩ আগস্ট বার্ধক্যের কারণে মারা যান নুরাল পাগলা। তাঁর ভক্তরা বিশেষ কায়দায় দরবারের ভেতরে উঁচু বেদির ওপর তাঁকে দাফন করেন। বিষয়টি নিয়ে শুরু থেকেই আপত্তি তোলে ইমান-আকিদা রক্ষা কমিটি। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও উভয় পক্ষের মধ্যে বৈঠক হলেও সমাধান হয়নি।

কমিটি দুই দফা সংবাদ সম্মেলন করে কবর সমতল করার আলটিমেটাম দেয়। বৃহস্পতিবারের মধ্যে দাবি না মানলে শুক্রবার বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয়। অবশেষে সমাবেশ শেষে দরবারে হামলা চালায় উত্তেজিত জনতা।

এখনো দরবার ও আশপাশ এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে নুরাল পাগলার পরিবার এখনো চুপচাপ, তাঁরা পুলিশের কাছে কোনো অভিযোগ দেননি।

 

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au