সর্বশেষ

বোলিং পরিক্ষায় পাস করেছেন প্রেনেলান সু্ব্রায়েন

  • 3:07 am - September 08, 2025
  • পঠিত হয়েছে:৭৫ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৮ সেপ্টেস্বর-মাস খানেক আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছিল প্রেনেলান সুব্রায়েনের। সেই সিরিজেই এই প্রোটিয়া স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠে। ফলে বোলিংয়ের পরীক্ষা দিতে হয় তাকে। সেই পরীক্ষায় পাস করেছেন তিনি।

গত ২৬ অগাস্ট ব্রিজবেনে আইসিসির অনুমোদিত ল্যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সুব্রায়েন। পরীক্ষায় দেখা যায় তার সব ডেলিভারিতেই কনুই নির্ধারিত সীমা অর্থাৎ ১৫ ডিগ্রির মধ্যে ছিল। এক বিবৃতিতে আজ রোববার এসব তথ্য জানিয়েছে আইসিসি।

এবারই যে প্রথম সুব্রায়েনের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়েছিল, এমনটা কিন্তু না। এর আগে ২০১২ সালে প্রথমবার তার বোলিং অ্যাকশন অবৈধ হয়। তখন তাকে ফেরাতে কাজ করে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। সেবারও অল্প সময়ের ব্যবধানেই আবার ক্রিকেটে ফেরেন ২০১৩ সালে।

দ্বিতীয় দফায় ২০১৫ আলে আবারো নিষিদ্ধ হন তিনি। ভারতের অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলার সময় তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। সেবার বোলিং অ্যাকশন ঠিক করে ২০১৬ সালের মার্চে আবার ক্রিকেটে ফেরেন তিনি।

লমা সময় ধরে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে খেলছেন সুব্রায়েন। অভিজ্ঞ এই বোলার এ বছরই প্রোটিয়াদের হয়ে খেলার সুযোগ পান।

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au