নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার
কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…
মেলবোর্ন ৮ সেপ্টেম্বর-সর্বোচ্চ মহাদেশীয় প্রতিযোগিতা এশিয়া কাপ খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ দল। প্রতিটি টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগেই আশার ফানুস উড়িয়ে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যের কথা জানায় ক্রিকেটাররা। এবারো তার ব্যতিক্রম হয়নি। আসন্ন এশিয়া কাপেও যথারীতি চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য জানিয়েছেন উইকেটরক্ষক ব্যাটার জাকের আলি অনিক।
দুই ভাগে ভাগ হয়ে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা করে বাংলাদেশ। দেশ ছাড়ার আগে বিমানবন্দরে জাকের বলেন, ‘আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই যাচ্ছি। প্রস্তুতিটা খুব ভালো হয়েছে। দলের সবাই ইতিবাচক মানসিকতা নিয়ে আছে, যা ফলাফলে প্রভাব ফেলবে।
জাকেরের মতে ধারাবাহিক পারফরম্যান্সই সফলতার মূল চাবিকাঠি, ‘প্রত্যেকটা ম্যাচ স্টেপ বাই স্টেপ ভালো করার চেষ্টা থাকবে। এজন্য ভালো প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা মনেপ্রাণে বিশ্বাস করি যে, চ্যাম্পিয়ন হতে পারি। সেই মাইন্ডসেট নিয়েই যাচ্ছি।
‘কাউকে জবাব দেওয়ার কিছু নেই’, দেশ ছাড়ার আগে জাকের
এশিয়া কাপে বাংলাদেশের সম্ভাবনা জানালেন আর্নল্ড
তারুণ্য ও পেস আক্রমণই পাকিস্তানের প্রধান ভরসা
পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের প্রশংসা করে এই হার্ডহিটার ব্যাটার বলেন, ‘জুলিয়ান আমাদের নিয়ে খুব ভালো কাজ করেছে। স্কিলগুলা খুব কাজে দেবে আশা করি। যে টেকনিকগুলা শিখিয়েছে কিংবা যে নতুন কিছু নিয়ে আসছে, যে ব্যাট ও এই সুইংগুলো অবশ্যই কাজে লাগবে। সবমিলিয়ে ভালো সময় পার করেছি আমরা।’
প্রসঙ্গত, আসন্ন এশিয়া কাপ ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ আফগানিস্তান ও শ্রীলঙ্কা। টুর্নামেন্টের ১৯টি ম্যাচের মধ্যে ১১টি হবে দুবাইয়ে, বাকি আটটি আবুধাবিতে। উদ্বোধনী ম্যাচটি আবুধাবিতে অনুষ্ঠিত হবে, ফাইনাল হবে দুবাইতে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au