সর্বশেষ

জাতীয় খো খো চ‍্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার

  • 3:28 am - September 08, 2025
  • পঠিত হয়েছে:১০২ বার
শিরোপা জয়ী আনসার দল। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৮ সেপ্টেম্বর- ৮ম জাতীয় খো খো প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা উভয় গ্রুপে শিরোপা জিতেছে বাংলাদেশ আনসার ও ভিডিপি। পুরুষ বিভাগে চট্টগ্রাম জেলাকে ৮ পয়েন্টে এবং মহিলা বিভাগে তীব্র প্রতিদ্বন্ধীতামূলক খেলায় ১ পয়েন্ট ও ৬ মিনিটে নীলফামারী জেলাকে পরাজিত করে বাংলাদেশ আনসার তাদের শ্রেষ্টত্ব প্রমাণ করেছে।

ছেলেদের বিভাগে বাগেরহাট জেলাকে হারিয়ে নীলফামারী এবং মেয়েদের বিভাগে যশোর জেলাকে হারিয়ে গাজীপুর জেলা প্রতিযোগিতায় ৩য় স্থান লাভ করে।

বাংলাদেশ খো খো ফেডারেশনের ব‍্যবস্থাপনায় মার্কেন্টাইল ব‍্যাংক এর পৃষ্ঠপোষকতায় ও বিমান বাংলাদেশ এয়ার লাইনস এর সহ পৃষ্ঠপোষকতায় তারুণ‍্য উৎসব উপলক্ষ‍্যে গত শুক্রবার থেকে পল্টন ময়দানে শুরু হয়েছিল জাতীয় খো খো প্রতিযোগীতা ২০২৫।
তিনদিন ব‍্যাপী এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ আনসার সহ মোট ২৪ টি জেলা দল অংশগ্রহন করে।
শনিবার মেয়েদের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ আনসার গাজীপুর জেলা দলকে হারিয়ে ফাইনালে উঠে।
২য় সেমিতে নীলফামারী জেলা দল যশোর জেলাকে পরাজিত করে ফাইনালে উঠে। স্থান নির্ধারনী ম‍্যাচে গাজীপুর জেলা যশোর জেলাকে হারিয়ে ৩ য় স্থান লাভ করে।
অপর দিকে, পুরুষ বিভাগে ১ম সেমিতে বাংলাদেশ আনসার নীলফামারীকে পরাজিত করে ফাইনালে উঠে। ২য় সেমিতে বাগেরহাট জেলাকে হারিয়ে চট্টগ্রাম জেলা দল ফাইনালে উঠে।

প্রতিযোগিতায় সেরা পারর্ফরম করে দর্শকদের মন জয় করে নিলফামারী জেলার ৫ম শ্রেনীর ছাত্রী লুবা আকতার (১২)।

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au