সর্বশেষ

পাকিস্তান ক্রিকেট মাঠে বোমা বিস্ফোরণ

  • 5:11 am - September 08, 2025
  • পঠিত হয়েছে:৬৪ বার
মারা গেলেন একজন। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৮ সেপ্টেম্বর-পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার কওসার ক্রিকেট গ্রাউন্ডে চলমান এক ক্রিকেট ম্যাচ হঠাৎ করেই রূপ নিলো রক্তক্ষয়ী ঘটনায়। মাঠে ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন একজন, আহত হয়েছেন আরও অনেকে। জেলা পুলিশের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সন্ত্রাসবিরোধী অভিযানের প্রতিশোধ নিতেই এ হামলা চালিয়েছে জঙ্গিরা।

পাকিস্তান সেনাবাহিনী সম্প্রতি ‘অপারেশন সারবাকাফ’ নামের সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে বেশ কয়েকটি বড় আঘাত হানে। গত মাসে খাইবার পাখতুনখোয়ায় এমনই এক অভিযান চালানো হয়, যা স্থানীয় জঙ্গি গোষ্ঠীগুলোকে চরমভাবে ক্ষুব্ধ করে তোলে। তারই জের ধরে শনিবার কওসার ক্রিকেট গ্রাউন্ডে হামলা চালায় তারা। পুলিশ নিশ্চিত করেছে, এটি ছিল পরিকল্পিত টার্গেট। হামলা উদ্দেশ্য আতঙ্ক ছড়ানো ও এলাকার শান্তি নষ্ট করা। তবে ঠিক কোন জঙ্গি সংগঠন এ ঘটনার সঙ্গে জড়িত, তা প্রকাশ করেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ক্রিকেটপ্রেমী দেশ পাকিস্তান এর আগেও সন্ত্রাসের শিকার হয়েছে। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কান দলের বাসে জঙ্গি হামলার পর দীর্ঘ এক দশকের বেশি সময় আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ ছিল পাকিস্তান। নানা প্রচেষ্টা সত্ত্বেও দেশটির ভেতরে এখনো সক্রিয় রয়েছে একাধিক সন্ত্রাসী ঘাঁটি।

সম্প্রতি আবারও উত্তেজনা বেড়েছে ভারত-পাকিস্তান সম্পর্ক ঘিরে। কাশ্মীরের পাহালগাম সন্ত্রাসী হামলার জবাবে ভারত শুরু করেছে “অপারেশন সিন্দুর”। নিয়ন্ত্রণ রেখা বরাবর দুই দেশের মধ্যে বাড়তে থাকা সশস্ত্র দ্বন্দ্বের কারণে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের সম্ভাবনা কার্যত শূন্য হয়ে গেছে।

তবে এসব সত্ত্বেও আসন্ন এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে খেলবে ভারত। ভারতীয় সমর্থকদের অনেকেই পাকিস্তান বয়কটের দাবি তুললেও, বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া স্পষ্ট করেছেন টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বী হিসেবে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত।

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au