সর্বশেষ

বিদেশী লিগে সাকিব আল হাসানের টিমে খেলবেন মাহমুদউল্লাহ

  • 5:24 am - September 08, 2025
  • পঠিত হয়েছে:৭২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৮ সেপ্টেম্বর-কিছুদিন আগেই জানা গিয়েছিল, যুক্তরাষ্ট্রের ঘরোয়া প্রতিযোগিতা আটলান্টা ওপেন টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলবেন সাকিব আল হাসান। একই প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদও। টুর্নামেন্টটি আগামী ৭ থেকে ১২ অক্টোবর যুক্তরাষ্ট্রের রাইডালের পরমবীর ক্রিকেট কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে।

জানা গেছে, আসন্ন এই প্রতিযোগিতায় ছয়টি দল অংশ নেবে। এটি যুক্তরাষ্ট্রে আয়োজিত একটি উল্লেখযোগ্য ফ্র্যাঞ্চাইজি স্টাইলের ঘরোয়া টুর্নামেন্ট। আয়োজকরা মাহমুদউল্লাহকে ‘স্টার’ আখ্যা দিয়ে তার অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা লিখেছে, ‘স্টারপাওয়ার আনলকড! মাহমুদউল্লাহ রিয়াদ আটলান্টা ফায়ারের হয়ে আটলান্টা ওপেন টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলবেন।’

সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রিয়াদ। চলতি বছর চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেন তিনি। এর আগে টেস্ট (২০২১) এবং টি-টোয়েন্টি (২০২৩) ফরম্যাট থেকেও সরে দাঁড়ান এই অলরাউন্ডার। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে রিয়াদ খেলেছেন ১৪১টি ম্যাচ, রান করেছেন দুই হাজার ৪৪৪, গড় ২৩.৫০। বল হাতে নিয়েছেন ৪১ উইকেট।

দেশের বাইরে পিএসএল, সিপিএলসহ বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা আছে রিয়াদের। এই আটলান্টা ফায়ারের হয়েই যুক্তরাষ্ট্রের মাইনর লিগে খেলার কথা রয়েছে সাকিব আল হাসানের। ফলে একই দলে খেলবেন দুই বাংলাদেশি ক্রিকেটার। বর্তমানে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ব্যস্ত আছেন সাকিব।

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au