সর্বশেষ

সবচেয়ে বড় ব্যবধানে হেরে লজ্জার রেকর্ড গড়লো দক্ষিণ আফ্রিকা

  • 12:55 pm - September 08, 2025
  • পঠিত হয়েছে:১২৪ বার
শেষ ওয়ানডেতে ইংল্যান্ডের কাছে ৩৪২ রানে হার প্রোটিয়াদের। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৮ সেপ্টেম্বর-ওয়ানডে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধানে হারের লজ্জা এত দিন ছিল শ্রীলঙ্কার দখলে। ২০২৩ সালের জানুয়ারিতে থিরুভানন্তপুরমে ভারত তাদের ৩১৭ রানে হারিয়ে রেকর্ড গড়েছিল। সেই রেকর্ডটিই এবার দক্ষিণ আফ্রিকা ভেঙে দিয়েছে -তবে জয় পেয়ে নয়, বরং ভরাডুবির মধ্য দিয়ে।

সাউদাম্পটনের এজিয়াস বোলে সিরিজের শেষ ওয়ানডেতে ইংল্যান্ডের কাছে ৩৪২ রানে হেরেছে প্রোটিয়ারা। এতে শুধু ম্যাচ হারেনি, বরং ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে হারের লজ্জার মালিকানা শ্রীলঙ্কার কাছ থেকে নিজেদের ঘাড়ে তুলে নিয়েছে তারা।

প্রথমে ব্যাট করে ইংল্যান্ড তোলে ৪১৪ রান, জ্যাকব বেথেলের সেঞ্চুরি (১১০) আর ফিল সল্টের ঝোড়ো ৭৮ রানে গড়ে ওঠে এই পাহাড়। জবাবে ব্যাট হাতে দাঁড়াতেই পারেনি দক্ষিণ আফ্রিকা। জোফ্রা আর্চারের আগুনঝরা বোলিং (৪/১৮) আর রিস টপলির নিয়ন্ত্রিত স্পেলে গুটিয়ে যায় মাত্র ৭২ রানে।

৭২ রানে প্রোটিয়াদের অলআউট করে ইংল্যান্ডের ইতিহাস গড়া জয়

ওয়ানডে ফরম্যাটে সবচেয়ে বড় জয়ের তালিকা:

৩৪২ রান – দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড, সাউদাম্পটন, ২০২৫

৩১৭ রান – শ্রীলঙ্কা বনাম ভারত, থিরুভানন্তপুরম, ২০২৩

৩০৯ রান – নেদারল্যান্ডস বনাম অস্ট্রেলিয়া, দিল্লি, ২০২৩

৩০৪ রান – যুক্তরাষ্ট্র বনাম জিম্বাবুয়ে, হারারে, ২০২৩

৩০২ রান – শ্রীলঙ্কা বনাম ভারত, মুম্বাই, ২০২৩

দক্ষিণ আফ্রিকার এই ব্যর্থতা ওয়ানডে ইতিহাসে নতুন অধ্যায় যোগ করেছে। লঙ্কানদের দীর্ঘদিনের রেকর্ড ভেঙে তারা বাঁচালেও, প্রোটিয়ারা পেল এক অপ্রত্যাশিত “লজ্জার খেতাব”। তবে প্রোটিয়াদের এর চেয়েও কম রানে অলআউট হওয়ার রেকর্ড আছে :

দক্ষিণ আফ্রিকার সর্বনিম্ন ওয়ানডে স্কোর

৬৯ বনাম অস্ট্রেলিয়া, সিডনি, ১৯৯৩

৭২ বনাম ইংল্যান্ড, সাউদাম্পটন, ২০২৫

৮৩ বনাম ইংল্যান্ড, নটিংহ্যাম, ২০০৮

৮৩ বনাম শ্রীলঙ্কা, কলম্বো, ১৯৯৩

১০১ বনাম অস্ট্রেলিয়া, কেপটাউন, ২০২০

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au