সর্বশেষ

নাওয়াজের হ্যাটট্রিক, ট্রাইনেশন সিরিজে শিরোপা জয় পাকিস্তানের

  • 1:04 pm - September 08, 2025
  • পঠিত হয়েছে:৬৪ বার
আফগানদের ৭৫ রানে হারালো পাকিস্তান৷ ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৮ সেপ্টেম্বর-শারজাহর মরুভূমি সাক্ষী হলো পাকিস্তানি স্পিনার মোহাম্মদ নাওয়াজের জাদুকরী এক রাতের। নাওয়াজের পাঁচ উইকেটের ঝড়ে আফগানিস্তানকে মাত্র ৬৬ রানে গুটিয়ে দিয়েছে সালমান আঘার পাকিস্তান। সেই সাথে ৭৫ রানের দাপুটে জয়ে ত্রিদেশীয় টি-২০ সিরিজের শিরোপাও ঘরে তুলেছে মেন ইন গ্রিনরা।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ১৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আফগান ব্যাটাররা একেবারেই দাঁড়াতেই পারেননি নাওয়াজের ঘূর্ণিতে।

প্রথম ওভারেই বিদায় নেন আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ (৫), শিকার হন শাহীন শাহ আফ্রিদির। এরপর নিয়মিত বিরতিতে পরতে থাকে উইকেট। সেদিকুল্লাহ আতলকে (১৩) ফিরিয়ে দেন আবরার আহমেদ। কিন্তু আসল ধাক্কাটা দেন নাওয়াজ -এক ওভারেই দুই উইকেট তুলে নেন, ফিরিয়ে দেন দারউইশ রাসুলি ও আজমতউল্লাহ ওমরজাইকে।

এরপর সাত নম্বর ওভারের প্রথম বলেই ইব্রাহিম জাদরানকে (৯) এলবিডব্লিউ করে হ্যাটট্রিক পূর্ণ করেন নাওয়াজ। সেই ওভারেই শূন্য রানে বিদায় করেন করিম জানাতকেও। তাতেই কার্যত শেষ হয়ে যায় আফগানিস্তানের লড়াই। এরপর অধিনায়ক রশিদ খানকে (১৭) আউট করে পাঁচ উইকেট পূর্ণ করেন নাওয়াজ। শেষ পর্যন্ত আফগানিস্তান ১২.৪ ওভারে গুটিয়ে যায় মাত্র ৬৬ রানে।

নাওয়াজ ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে নেন ৫ উইকেট। আবরার আহমেদ ও সুফিয়ান মুকিম শিকার করেন ২টি করে উইকেট, শাহীন নেন ১টি।

এর আগে ব্যাট করতে নেমে পাকিস্তানও শুরুতে ধাক্কা খেয়েছিল। ওপেনার সাহিবজাদা ফারহান শূন্য রানে ফিরলে বিপাকে পড়ে দল। এরপর সাইম আইয়ু্ব (১৭) ও ফখর জামান (২৭) কিছুটা প্রতিরোধ গড়লেও মাঝের ওভারে রশিদ খান (৩/৩৮) ও নূর আহমেদের (২ উইকেট) ঘূর্ণিতে চাপে পড়ে পাকিস্তান।

মোহাম্মদ হারিস (২) ও হাসান নাওয়াজ (১৫) সস্তায় ফেরার পর দায়িত্ব নেন অধিনায়ক সালমান আলি আঘা (২৪) ও নায়ক মোহাম্মদ নওয়াজ (২৫)। তাদের জুটিতে ১৪১ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান।

অবশেষে সেই রানই যথেষ্টেরও বেশি প্রমাণিত হয়। আফগান ব্যাটারদের আসা-যাওয়ার মিছিল থামিয়ে পাকিস্তান উল্লাসে মাতে শারজাহে। নাওয়াজের হ্যাটট্রিক আর দুর্দান্ত স্পেলই এনে দেয় তাদের কাঙ্ক্ষিত ত্রিদেশীয় শিরোপা।

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au