প্রবাস দর্পন

মেলবোর্নে বাংলা ভাষা ও সংস্কৃতি স্কুলের ‘একাডেমিক নাইট’ অনুষ্ঠিত

  • 11:01 pm - September 08, 2025
  • পঠিত হয়েছে:৯০ বার
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। ছবিঃ সরবরাহকৃত

মেলবোর্ন, ৮ সেপ্টেম্বর- মেলবোর্নে বাংলা ভাষা ও সংস্কৃতি স্কুলের উদ্যোগে ‘একাডেমিক নাইট’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একট কমিউনিটি সেন্টারে সন্ধ্যা ৬টায় শুরু হওয়া এ আয়োজনকে কেন্দ্র করে শিক্ষার্থী, শিক্ষক, স্কুল কমিটির সদস্য, অভিভাবক ও অতিথিদের মিলনমেলায় রূপ নেয় পুরো পরিবেশ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্কুলের সভাপতি মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য কামরুল চৌধুরী, অস্ট্রেলিয়ান বাংলাদেশী অ্যাসোসিয়েশনের সভাপতি রেজা সিদ্দিক, এবং বিদ্যালয়ের সাবেক দুজন সভাপতি মাজহারুল চৌধুরী ও ড. সামসুজ্জোহা।

অতিথিরা তাঁদের বক্তব্যে প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চার গুরুত্বের ওপর জোর দেন। তারা বলেন, নতুন প্রজন্মকে মাতৃভাষা ও সংস্কৃতির সঙ্গে যুক্ত রাখতে অভিভাবকসহ সবাইকে সক্রিয় ভূমিকা রাখতে হবে। বাংলা স্কুলের এ আয়োজনকে অভিভাবক ও সংশ্লিষ্ট সবার জন্য নতুন প্রজন্মের মধ্যে বাংলা চেতনা জাগ্রত রাখার সম্মিলিত আহ্বান হিসেবে দেখেন তারা।

এবারের ‘একাডেমিক নাইট’-এর মূল প্রতিপাদ্য ছিল ‘জীবন ও জীবিকা’।ছবিঃ সরবরাহকৃত

সভাপতি বেলালুর রহমান ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, শুধু শিক্ষার্থীরাই নয়, অভিভাবকরাও যেন স্কুল ও ইংরেজি শিক্ষার পাশাপাশি বাংলা চর্চা অব্যাহত রাখতে সচেষ্ট হন।

এবারের ‘একাডেমিক নাইট’-এর মূল প্রতিপাদ্য ছিল ‘জীবন ও জীবিকা’। শিক্ষার্থীরা বাংলা ভাষায় নিজেদের অভিজ্ঞতা, কবিতা, গান, নৃত্য, অভিনয় ও বাদ্যযন্ত্র পরিবেশনের মাধ্যমে বিষয়টি উপস্থাপন করে। প্রায় ৪০ জন শিক্ষার্থী মঞ্চে অংশ নেয়।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। এছাড়া বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার যৌথ সাংগীতিক পরিবেশনায় জমে ওঠে শেষ পর্ব। পুরো অনুষ্ঠান উপভোগ করেন অন্তত ২০০ দর্শক।

প্রেস রিলিজ

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au