সর্বশেষ

বিসিবির নির্বাচনের ব্যাপারে যা বললেন ক্রিড়া উপদেষ্টা

  • 3:47 am - September 09, 2025
  • পঠিত হয়েছে:৮৩ বার
বিসিবির নির্বাচনের ব্যাপারে যা বললেন ক্রিড়া উপদেষ্টা । ছবি : সংগৃহীত

মেলবোর্ , ৯ সেপ্টেম্বর- চলতি মাসের শুরুতে বিসিবির সভা শেষে বোর্ডের পরিচালনা পর্ষদ নির্বাচনের ঘোষণা এসেছিল। সবকিছু ঠিক থাকলে আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবির নির্বাচন। গত মঙ্গলবার বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও এই নির্বাচনে অংশগ্রহণের কথা জানিয়েছেন। এরই মাঝে আবার হুমকি পাওয়ার অভিযোগও জানিয়েছেন তিনি। সবমিলিয়ে তামিম ইকবাল, ফারুক আহমেদদের অংশগ্রহণে রোমাঞ্চকর নির্বাচন হতে যাচ্ছে।

বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে বুলবুল জানিয়েছেন, ওয়ানডে ইনিংস খেলতে চান তিনি। মূলত যেসব কাজ শুরু করেছেন সেগুলো ভালোভাবেই এগিয়ে চলেছে। তাই সেই ধারা অব্যাহত রাখতেই নির্বাচন করার কথা ভেবেছেন বুলবুল। এ ছাড়া তামিম ইকবালও নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। তাকে শক্তিশালী প্রার্থী হিসেবেও বিবেচনা করা হচ্ছে ক্রিকেটাঙ্গনে।

এদিকে, গণমাধ্যমের মুখোমুখি হয়ে যথাসময়ে বিসিবির নির্বাচন আয়োজনের কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘আমরা নিদিষ্ট সময়ের মধ্যে বিসিবি নির্বাচন আয়োজন করতে চাই। বিসিবি একটি সতন্ত্র সংস্থা, এক্ষেত্রে তারাই সিদ্ধান্ত নেবে। যথাসময়ে বিসিবির নির্বাচন আয়োজনে সরকারের পক্ষ থেকে আমাদের সর্বোচ্চ সহযোগিতা থাকবে। নানা ধরনের গুঞ্জন শোনা যায়, এক্ষেত্রে আমাদের পক্ষ থেকে চেষ্টা থাকবে ঠিকঠাক নির্বাচন আয়োজন করার।’

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী– তিন ক্যাটাগরিতে বিসিবির পরিচালক নির্বাচিত হবেন। ২৫ সদস্যের বোর্ডে ঢাকাভিত্তিক ক্লাব (ক্যাটাগরি-১) থেকে ৭৬ জন কাউন্সিলরের ভোটে নির্বাচিত হন ১২ জন পরিচালক। ক্যাটাগরি-২ থেকে (আঞ্চলিক ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন প্রতিনিধি) ৮ বিভাগ ও ৬৪ জেলার কাউন্সিলররা ভোট দিয়ে ১০ জন পরিচালক নির্বাচন করেন। ক্যাটাগরি-৩ এ একজন পরিচালক নির্বাচিত হন ‘অন্যান্য প্রতিনিধি’ কোটায়। এ ছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত করেন ২ পরিচালক। এরপর নির্বাচিত পরিচালকরা ভোট দিয়ে সভাপতি নির্বাচন করেন।

এই শাখার আরও খবর

পুলিশ লাইনসে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ, বাইরে জামায়াত নেতাকর্মীদের অবস্থান

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ মৃত্যুর প্রায় ১২ ঘণ্টা পরও…

রাজাকার নেতা সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যু, দাফনে বাধা

পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।…

শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

ঢাকার বাড্ডায় জুলাই আন্দোলনের সময় গাড়িচালক ইমদাদুল হককে হত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। একই মামলায় এজাহারভুক্ত আরও…

সিডনিতে চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর, ২৪ ঘণ্টা চলবে ফ্লাইট

অস্ট্রেলিয়ার সিডনিতে দীর্ঘ আট দশকের পরিকল্পনা ও কয়েক দশকের রাজনৈতিক টানাপোড়েনের পর চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। রোববার (২৫ অক্টোবর) ওয়েস্টার্ন সিডনির ব্যাজেরিস ক্রিকে নবনির্মিত…

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

বৃষ্টি-ঘূর্ণিঝড়ের ধরন বদলে দিচ্ছে এল নিনো, বিশ্ব আবহাওয়ায় যে পাঁচ বড় প্রভাব

ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল, প্রশান্ত মহাসাগরে বাড়ছে হারিকেনের তৎপরতা, ভারতে কমেছে মৌসুমি বৃষ্টি। ২০২৭ সাল পর্যন্ত প্রভাব থাকার আশঙ্কা বিশ্ব আবহাওয়া সংস্থার প্রশান্ত মহাসাগরের পানির অস্বাভাবিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au