সর্বশেষ

বাতিল হয়েছে বাংলাদেশ ও নেপালের মধ্যকার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ

  • 3:54 am - September 09, 2025
  • পঠিত হয়েছে:৬৬ বার
কাঠমান্ডুতে অস্থিরতায় বাংলাদেশ-নেপাল বাতিল। ছবি: সংগৃহীত

মেলবোর্ন , ৯ সেপ্টেম্বর –নেপালের কাঠমান্ডুতে ছাত্র-জনতার বিক্ষোভ চলছে। তা নিয়ন্ত্রণে কারফিউ জারি করেছে দেশটির সরকার। উদ্ভুত পরিস্থিতিতে এদিন দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ-নেপালের মধ্যকার ফিফা প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে না। কাঠমান্ডু থেকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান।

অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফা) বাংলাদেশকে দর্শকশূন্য স্টেডিয়ামে ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছিল। বাংলাদেশ তাতে রাজি হয়নি। জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমের খান নেপাল ফেডারেশনের কর্মকর্তাদের আপত্তি জানিয়ে বলেন, ‘গ্যালারিশূন্য স্টেডিয়ামেও ঝুঁকি থেকে যায়। কারণ যেখানে জনগণ পার্লামেন্টে প্রবেশ করেছে, সেখানে স্টেডিয়ামে প্রবেশ করবে না এমন নিশ্চয়তা নেই।’

বাফুফে থেকেও খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টি সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। তাই কাঠমান্ডুতে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট কোনো ঝুঁকি নিতে চায়নি। তারা নেপালের নানা প্রস্তাব সত্ত্বেও খেলতে আগ্রহী হয়নি। বাংলাদেশ দলের ফ্লাইট আগামী পরশু (বুধবার) থাকলেও সেটা এগিয়ে আনার চেষ্টা চলছে বলে জানান ম্যানেজার, ‘ফেডারেশন টিকিটের বিষয়টি নিয়ে কাজ করছে। যত দ্রুত সম্ভব আমাদের এই স্থান ত্যাগ করা প্রয়োজন।’

সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে বাংলাদেশ নেপালে দু’টি ম্যাচ খেলতে গিয়েছিল। গত পরশু প্রথম ম্যাচে ড্র করেছিল স্বাগতিকদের বিপক্ষে। আগামীকাল ছিল দ্বিতীয় ম্যাচ। আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনও হয়েছিল। এরপর কাঠমান্ডুর পরিস্থিতি খারাপ হওয়ায় বাংলাদেশ ও নেপাল কোনো দলই অনুশীলন করতে পারেনি। ঘণ্টা পাঁচেক পর ম্যাচ বাতিলের সিদ্ধান্ত হয়েছে।

নেপাল ফুটবল ফেডারেশন এখনও আনুষ্ঠানিকভাবে ম্যাচ বাতিল নিয়ে কোনো বিবৃতি দেয়নি। বাফুফে অবশ্য গুরুত্বপূর্ণ বিষয়ে গণমাধ্যমে আগে আনুষ্ঠানিকভাবে অবহিত না করে ফেসবুকে গ্রাফিক্সের মাধ্যমে ম্যাচ বাতিলের পোস্ট করেছে।

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au