বাংলাদেশ

ছদ্মবেশী বেকারত্ব মহামারি পর্যায়ে, বাড়ছে দারিদ্র্য : হোসেন জিল্লুর

  • 5:45 am - September 09, 2025
  • পঠিত হয়েছে:১২৬ বার
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৯ সেপ্টেম্বর- তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান বলেছেন, দেশে ছদ্মবেশী বেকারত্ব মহামারি পর্যায়ে পৌঁছেছে এবং দারিদ্র্য উল্টো পথে হাঁটছে। তরুণদের হতাশা এই সংকটের বাস্তব চিত্র তুলে ধরছে বলে মন্তব্য করেন তিনি।

সোমবার (৮ সেপ্টেম্বর) ঢাকার একটি হোটেলে বাংলাদেশ বিজনেস ফোরাম (বিবিএফ) আয়োজিত “বাণিজ্য যুদ্ধের প্রেক্ষাপটে বাংলাদেশের পদক্ষেপ এবং এফবিসিসিআইয়ের ভূমিকা” শীর্ষক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

হোসেন জিল্লুর বলেন, প্রাথমিক পর্যায়ে ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে, যা উদ্বেগজনক। এই বিষয়ে অন্তর্বর্তী সরকারের দৃষ্টির ঘাটতি রয়েছে বলেও তিনি মন্তব্য করেন। তিনি সতর্ক করে বলেন, “সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ হলেও তার চেয়ে বেশি প্রয়োজন অর্থনীতির সচলতা ও গতি। স্থিতিশীলতা নেসেসারি কন্ডিশন, কিন্তু যথেষ্ট নয়।”

তিনি আরও বলেন, বাংলাদেশ নিয়ে আলোচনা করতে গিয়ে সহজেই আত্মতুষ্টির ফাঁদে পড়া হয়। “বাংলাদেশ এগোচ্ছে” এই বয়ান যথেষ্ট নয়। বরং এখন জরুরি বিষয় হচ্ছে গতির সঙ্গে এগোনো। সরকারের কাজে যেমন দ্রুত সিদ্ধান্ত প্রয়োজন, তেমনি অর্থনীতির ক্ষেত্রেও গতি ফিরিয়ে আনা জরুরি।

ড. হোসেন জিল্লুর মনে করেন, “গতি ছাড়া বাংলাদেশের আলোচনা নিরর্থক। আজকের মূল এজেন্ডা হওয়া উচিত অর্থনীতির গতি। আমরা কেবল এগোচ্ছি এই বয়ান যথেষ্ট নয়, বরং গতির সঙ্গে এগোনোর ন্যারেটিভ তৈরি করতে হবে।”

তিনি আরও বলেন, “গত ১৫ বছরের কর্তৃত্ববাদী শাসনে ভয়ানক অনৈতিক গোষ্ঠীতন্ত্র গড়ে উঠেছে। তবে এই গোষ্ঠীতন্ত্রের দায়ে পুরো বেসরকারি খাতকে কাঠগড়ায় দাঁড় করানো উচিত হবে না।”

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au