বিশ্ব

গাজা নগরীর সব বাসিন্দাকে দ্রুত সরে যেতে নির্দেশ দিল ইসরায়েলি সেনাবাহিনী

  • 7:57 pm - September 09, 2025
  • পঠিত হয়েছে:১৫৫ বার
গাজা নগরীতে অভিযান চালাতে সীমান্তে ট্যাংক নিয়ে ইসরায়েলি সেনাদের প্রস্তুতি। ছবি: এএফপি

মেলবোর্ন, ৯ সেপ্টেম্বর- গাজার সবচেয়ে বড় নগরী গাজা সিটির সব বাসিন্দাকে অবিলম্বে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। সোমবার (৯ সেপ্টেম্বর) এ নির্দেশ জারি করে জানানো হয়, ওই এলাকায় তারা “প্রচণ্ড শক্তি নিয়ে” সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছে।

গত কয়েক সপ্তাহ ধরে ইসরায়েল গাজা সিটিতে হামলা জোরদার করেছে। এর আগে তারা ঘোষণা দিয়েছিল, নগরীটির নিয়ন্ত্রণ নিতে চায়। উত্তর গাজার এ নগরী দীর্ঘ সময় ধরে যুদ্ধবিধ্বস্ত মানুষদের আশ্রয়স্থল হয়ে উঠেছে। বিভিন্ন এলাকা থেকে পালিয়ে আসা লক্ষাধিক মানুষ গাজা সিটিতে তাবু টাঙিয়ে বসবাস করছে।

তবে স্যাটেলাইট দেখা গেছে, গত এক মাসে ইসরায়েলি হামলার পর সারি সারি এসব তাবু উধাও হয়ে গেছে। বিবিসি ভেরিফাইয়ের প্রতিবেদনে তা নিশ্চিত করা হয়েছে।

জাতিসংঘ-সমর্থিত ‘ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন’ (IPC) সংস্থা ইতিপূর্বে গাজা সিটিকে দুর্ভিক্ষ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছিল। গত আগস্টে প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছিল, গাজা সিটির মানুষজন দুর্ভিক্ষজনিত “অনাহার, চরম দারিদ্র্য ও মৃত্যু”র মধ্যে দিন কাটাচ্ছে। প্রায় পাঁচ লাখ মানুষ ক্ষুধা-দুর্ভিক্ষে ভুগছে।
তারপরও অনেকে সরে যেতে চাইছেন না। কারণ দক্ষিণ গাজার হাসপাতালগুলো ইতিমধ্যেই রোগীতে উপচে পড়ছে, আশ্রয়কেন্দ্রেরও চরম অভাব।

এদিকে, নতুন করে গাজা সিটিতে হামলা চালিয়েছে ইসরায়েল। সংঘাতের কারণে স্থানচ্যুত মানুষের তাবুগুলোও এতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এমন পরিস্থিতির মধ্যে হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অপুষ্টিতে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গাজায় অপুষ্টিজনিত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯৯ জনে। এর মধ্যে ১৪০ জন শিশু রয়েছে।
নিত্যনতুন হামলা ও স্থানত্যাগের নির্দেশের কারণে গাজা সিটির পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

প্রতারণা মামলায় জামিন পেলেন বিদিশা সিদ্দিক

প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক জামিন পেয়েছেন। হাইকোর্টের এই আদেশের ফলে তার কারামুক্তিতে…

ভারতে দহি হান্ডি উৎসবে শিশুসহ নিহত ২, আহত ২১২

ভারতের মহারাষ্ট্রে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী দহি হান্ডি উৎসবে পৃথক দুর্ঘটনায় সাত বছরের এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২১২ জন।…

হৃদরোগে মারা গেলেন ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের উচ্চ ও কারিগরি শিক্ষা, নগর উন্নয়ন এবং পর্যটনমন্ত্রী সুদিব্য কুমার সোনু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, জেএমএমের প্রবীণ এই…

মেসির নৈপুণ্যে ৪ গোলের ম্যাচে ইন্টার মায়ামির ড্র

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর ক্লাব ফুটবলে নিজের প্রথম ম্যাচেই দারুণ নৈপুণ্য দেখিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণার পর…

কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা

ইউক্রেন সংঘাতের অবসানে কূটনৈতিক তৎপরতা জোরদার করতে রাশিয়ার রাজধানী মস্কো সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। তারা ক্রেমলিনে…

গণমাধ্যমে তথ্য ফাঁসের ঘটনায় ৫০ মার্কিন কর্মকর্তার লাই ডিটেক্টর পরীক্ষা

মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট স্টাফের প্রায় ৫০ জন বেসামরিক ও সামরিক কর্মকর্তার পলিগ্রাফ বা লাই ডিটেক্টর পরীক্ষা নেওয়া হয়েছে। গণমাধ্যমে ধারাবাহিকভাবে অননুমোদিত সামরিক তথ্য ফাঁসের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au