ইরান যুদ্ধে যেভাবে ব্যবহৃত হয়েছে মাস্কের এআই ‘গ্রোক’
মেলবোর্ন, ১৮ জুন- ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে মার্কিন বাহিনী ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ‘গ্রোক’ ব্যবহার করেছে বলে এক আইনি নথিতে স্বীকার করেছে যুক্তরাষ্ট্রের…
মেলবোর্ন, ১০ সেপ্টেম্বর- নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে ভয়াবহ সহিংসতার মধ্যে তিনজন পুলিশ কর্মকর্তা নির্মমভাবে নিহত হয়েছেন। কোঠেশ্বর এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা পুরো দেশকে স্তম্ভিত করেছে।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায়, মঙ্গলবার বিকেলে বিক্ষোভকারীরা প্রথমে কোঠেশ্বর পুলিশ বিভাগের কার্যালয়ে অগ্নিসংযোগ করে। পরে আত্মসমর্পণ করা তিন পুলিশ সদস্যকে রাস্তায় টেনে এনে বেধড়ক প্রহার করে হত্যা করা হয়। ঘটনাটি এতটাই নৃশংস ছিল যে, স্থানীয়রা একে “অভূতপূর্ব বর্বরতা” বলে আখ্যা দিয়েছেন।
নেপাল পুলিশ সদর দপ্তর নাক্সাল আনুষ্ঠানিকভাবে এই হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছে। এক বিবৃতিতে ঘটনাকে ‘বর্বরোচিত’ উল্লেখ করে বলা হয়, রাজধানীর দ্রুত অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
কাঠমাণ্ডু ভ্যালি পুলিশ অফিসের ডিআইজি ওম রানা গণমাধ্যমকে জানান, নিহত তিনজনই কোঠেশ্বর থানার সদস্য। তিনি আরও জানান, মঙ্গলবারের সংঘর্ষ ও সহিংসতায় অন্তত তিন পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন। পাশাপাশি মহারাজগঞ্জ পুলিশ সার্কেল এবং কালিমাটি এলাকাতেও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে, যদিও হতাহতের সংখ্যা এখনো নিশ্চিত করা যায়নি।
রাজধানীজুড়ে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। সরকারি দপ্তর, রাজনৈতিক নেতাদের বাসভবন, এমনকি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কার্যালয়ও আন্দোলনকারীদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। ক্রমবর্ধমান অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনায় আইন-শৃঙ্খলার সম্পূর্ণ ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
রাজনৈতিক অস্থিরতার সঙ্গে যুক্ত এই রক্তক্ষয়ী সহিংসতা নেপালকে এক অজানা অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা।
সূত্র : সেতোপাতি, খবরহাব
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au