নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার
কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…
মেলবোর্ন ১০ সেপ্টেম্বর-দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ২০ লিগের চতুর্থ আসরের পর্দা উঠবে আগামী ২৬ ডিসেম্বর। তার আগে টুর্নামেন্টটির নিলাম অনুষ্ঠিত হচ্ছে।
দেশি-বিদেশি মিলিয়ে দক্ষিণ আফ্রিকার লিগটিতে খেলতে মোট ৭৮২ ক্রিকেটার ড্রাফটে নাম জমা দিয়েছিলেন। এর মধ্যে বাংলাদেশ থেকে নাম দিয়েছিলেন ২৩ ক্রিকেটার। তবে নিলামের চূড়ান্ত তালিকায় বাদ পড়েছেন বাংলাদেশের ৯ ক্রিকেটার। অর্থাৎ, বাংলাদেশের ১৪ জন আছেন এই নিলামে।
নিলামে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে শুরুতেই নিলামে তোলা হয় মুস্তাফিজুর রহমানকে। তার মূল্য ছিল ১.৫ মিলিয়ন র্যান্ড। কিন্তু ভিত্তিমূল্যেও তার প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।
মার্কি প্লেয়ারদের তৃতীয় সেটে অবিক্রিত থেকেছেন মুস্তাফিজ।
নিলামে থাকা ১৪ বাংলাদেশি ক্রিকেটার-
মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী হাসান, তানজিদ হাসান তামিম, শামীম হোসেন, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ, জাকের আলী অনিক, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, নাহিদ রানা, লিটন দাস ও সাকিব আল হাসান।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au