সর্বশেষ

এশিয়া কাপের প্রথম আসরে জয় পেয়েছে আফগানিস্তান

  • 5:56 am - September 10, 2025
  • পঠিত হয়েছে:২০৪ বার
হংকংকে উড়িয়ে দিয়ে আফগানদের জয়। ছবি: সংগৃহীত 

মেলবোর্ন ১০ সেপ্টেম্বর-লক্ষ্যটা ১৮৯ রানের। শুরু থেকে জিততে হলে চার-ছক্কার ফুলঝুরি প্রয়োজন। কিন্তু হংকং প্রথম ছক্কা পেল ৯তম ওভারে এসে। প্রায় অর্ধেক ইনিংস শেষে পাওয়া ছক্কায় ম্যাচের ভাগ্যও ততক্ষণে ঠিক হয়ে গেছে।

ফল এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে ৯৪ রানের পরাজয় দেখেছে হংকং। বিপরীতে বড় জয়ে টুর্নামেন্ট শুরু করেছে আফগানিস্তান। হংকংয়ের প্রথম ছক্কা হাঁকান বাবর হায়াত। লেগস্পিনার রশিদ খানকে হাঁকানোর পর পরে আরো দুটি মেরেছেন দলটির সর্বোচ্চ স্কোরার।

করিম জানাতে এক ওভারে দুই ছক্কা হাঁকানোর পরের ওভারে ড্রেসিংরুমের পথ ধরেন তিনি। তার বিদায়ের পর হংকংয়ের ছক্কার ঘরের দরজাতে তালা লেগে যায়।
হায়াত তিন ছক্কায় ৩৯ রানের ইনিংসটি না খেললে হংকংয়ের পরাজয়টা আরো বড় হতো। কেননা দ্রুত রান তোলার বিপরীতে পাওয়ার প্লেতেই যে ধ্বংসস্তুপে দাঁড়ায় হংকং।

২২ রানে ৪ ব্যাটারকে হারিয়ে। সেখান থেকে দলের পরাজয়টুকু কমিয়েছেন হায়াত। হংকংয়ের হয়ে আরেকজন ব্যাটারই দুই অংকের ঘর স্পর্শ করেছেন। সেই একজন হচ্ছেন দলের অধিনায়ক ইয়াসিম মুর্তাজা। ১৬ রানের ইনিংস খেলেছেন তিনি।

সবমিলিয়ে ৯ উইকেটে ৯৪ রান করতে পেরেছে হংকং। দুটি করে উইকেট নিয়েছেন ফজলহক ফারুকি ও গুলবাদিন নাইব।
এর আগে আজমতউল্লাহ ওমরজাই ও সেদিকউল্লাহ অটলের জোড়া ফিফটিতে ১৮৮ রানের বড় সংগ্রহ পায় আফগানিস্তান। শুরুতে রান পেতে আফগানিস্তানকে বেশ ভুগতে হলেও শেষ দিকে দলের হয়ে আবুধাবিতে ঝড় তোলেন আজমতউল্লাহ। তাতে শেষ ৭ ওভারে স্কোরবোর্ডে ৯৩ রান তোলে আফগানিস্তান। যার ৫৩ রানই করেন ২৫ বছর বয়সী অলরাউন্ডার।

ক্যারিয়ারের অভিষেক ফিফটি করার পথে পঞ্চম উইকেটে অটলের সঙ্গে ৮২ রানের জুটি গড়েন আজমতউল্লাহ। জুটিটি গড়তে দুজনে বল খেলেন মাত্র ৩৫। ১৯তম ওভারে আয়ুশ শুকলাকে টানা টানা তিন ছক্কা ও এক চার মেরে ফিফটি স্পর্শ করেছেন আজমতউল্লাহ। ক্যারিয়ারের প্রথম ফিফটি করেছেন ২০ বলে। ফিরতি বলে অবশ্য ছক্কা হাঁকাতে গিয়ে আউট হয়েছেন তিনি। তবে ড্রেসিংরুমে ফেরার আগে ২৫২.৩৮ স্ট্রাইকরেটে ইনিংসটি সাজিয়েছেন ৫ ছক্কা ও ২ চারে।

আফগানিস্তানের বড় সংগ্রহের অন্যতম কারিগর অবশ্য ওপেনার অটল। চার মেরে দলের ইনিংস শুরু করা বাঁহাতি ব্যাটার শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৭৩ রানে। ওয়ানডে স্টাইলে ব্যাটিংটা করলেও সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে তিনিই এক প্রান্ত আগলে রেখে দলের অ্যাঙ্করের ভূমিকা পালন করেছেন। অবশ্য তার ৫২ বলের ইনিংসে হংকংয়ের ফিল্ডারদেরও বেশ অবদান রয়েছে। কেননা ৬ চার ও ৩ ছক্কার ইনিংসটি খেলার আগে বেশ কবার পিচ্ছিল হাতের প্রমাণ দিয়েছেন ইয়াসিম মুর্তাজা-শুকলারা। শুধু তার না ম্যাচে বেশকটি ক্যাচ ছেড়েছে হংকংয়ের ফিল্ডাররা। মাঝে ৩৩ রানে একটা ইনিংস খেলেছেন মোহাম্মদ নবী।

আঁটসাঁট বোলিংয়ে শুরুটা অবশ্য ভালোই করেছিল হংকং। তবে শেষ দিকে আজমতউল্লাহর ঝড়ে সবকিছু লন্ডভন্ড হয়ে যায়। হংকংয়ের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন শুকলা ও কিনঞ্চিৎ সাহা।

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au