সর্বশেষ

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ইকুয়েডরের কাছে আর্জেন্টিনার হার

  • 3:28 pm - September 10, 2025
  • পঠিত হয়েছে:২১৮ বার
আর্জেন্টিনা হারলো ১-০ গোলে। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১০ সেপ্টেম্বর-দক্ষিণ আমেরিকান অঞ্চলের ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে স্বাগতিক ইকুয়েডরের কাছে ১-০ গোলে হেরে গেল আর্জেন্টিনা। মেলবোর্ন সময় সময় সকালে অনুষ্ঠিত ম্যাচের একমাত্র গোলটি করেন ইকুয়েডরের ফরোয়ার্ড এনার ভ্যালেন্সিয়া।

গত বছর জুলাইয়ে বাছাইয়ের প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে তাদের মাঠে ১-১ গোলে রুখে দিয়েছিল ইকুয়েডর। এবার বিশ্ব চ্যাম্পিয়নরা ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে চতুর্থ হারের স্বাদ পেল।

লিওনেল মেসি এদিন বিশ্রামে ছিলেন। সর্বশেষ ভেনেজুয়েলা ম্যাচের একাদশে পাঁচ পরিবর্তন আনা স্কালোনি দলের শেষটা ভালোভাবে শেষ করার চেষ্টা করেছিলেন। কিন্তু ম্যাচের ৩১ মিনিটে আর্জেন্টিনার অধিনায়ক নিকোলাস ওতামেন্দি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। প্রথমার্ধের অতিরিক্ত সময়ের ১৩ মিনিটে পেনাল্টি থেকে এনের ভ্যালেন্সিয়ার গোলের মাধ্যমে একুয়েডর এগিয়ে যায়।

একজন কম নিয়ে পিছিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের শুরুতে ইকুয়েডরও ১০ জনের দলে পরিণত হয়। বাজে ফাউলের কারণে দ্বিতীয় হলুদ কার্ড দেখানো হয় মইসেস কাইসেদোকে। তবে আর্জেন্টিনার খেলোয়াড়রা এই সুবিধা কাজে লাগাতে পারেনি।

পুরো ম্যাচে লাউতারো মার্তিনেজ, নিকো গনজালেজ ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোরা লক্ষ্য বরাবর একটিও শট নিতে পারেননি। এর ফলে আর্জেন্টিনার জন্য ছয় ম্যাচ পর হারের তেতো স্বাদ পেয়েই বাছাইপর্ব শেষ হলো।

বিশ্বকাপ বাছাইপর্ব শেষ করার পর এবার আর্জেন্টিনা বিশ্বকাপের আগ পর্যন্ত কয়েকটি প্রীতি ম্যাচ খেলবে। আগামী মাসে যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ১১ অক্টোবর ভেনেজুয়েলা এবং ১৩ অক্টোবর পুয়ের্তো রিকোর মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

এই শাখার আরও খবর

পুলিশ লাইনসে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ, বাইরে জামায়াত নেতাকর্মীদের অবস্থান

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ মৃত্যুর প্রায় ১২ ঘণ্টা পরও…

রাজাকার নেতা সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যু, দাফনে বাধা

পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।…

শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

ঢাকার বাড্ডায় জুলাই আন্দোলনের সময় গাড়িচালক ইমদাদুল হককে হত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। একই মামলায় এজাহারভুক্ত আরও…

সিডনিতে চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর, ২৪ ঘণ্টা চলবে ফ্লাইট

অস্ট্রেলিয়ার সিডনিতে দীর্ঘ আট দশকের পরিকল্পনা ও কয়েক দশকের রাজনৈতিক টানাপোড়েনের পর চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। রোববার (২৫ অক্টোবর) ওয়েস্টার্ন সিডনির ব্যাজেরিস ক্রিকে নবনির্মিত…

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

বৃষ্টি-ঘূর্ণিঝড়ের ধরন বদলে দিচ্ছে এল নিনো, বিশ্ব আবহাওয়ায় যে পাঁচ বড় প্রভাব

ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল, প্রশান্ত মহাসাগরে বাড়ছে হারিকেনের তৎপরতা, ভারতে কমেছে মৌসুমি বৃষ্টি। ২০২৭ সাল পর্যন্ত প্রভাব থাকার আশঙ্কা বিশ্ব আবহাওয়া সংস্থার প্রশান্ত মহাসাগরের পানির অস্বাভাবিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au